• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

ঠাকুরগাঁওয়ে সেনাবাহিনীর অভিযানে অবৈধভাবে মজুদ করা ৯৪৭ বস্তা সার উদ্ধার

এম এ মোমিন, ক্রাইম রিপোর্টার: / ৫৪২ Time View
Update : শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫

ঠাকুরগাঁওয়ে সেনাবাহিনী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ সার উদ্ধার করেছে ।

বৃহস্পতিবার ২৪ জুলাই রাতে সদর উপজেলা গড়েয়া ইউনিয়নের খালপাড়া এলাকার মোহাম্মদ ইসরাফিলের বাড়িতে অভিযান চালিয়ে সারগুলো উদ্ধার করা হয়।

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের খালপাড়া এলাকার মোহাম্মদ ইসরাফিল নামে এক ব্যক্তির বাড়িতে অভিযান চালায় সেনাবাহিনী।আর এই অভিযানে একটি ঘর থেকে বিপুল পরিমাণ অবৈধ সার পাওয়া যায়।

মোহাম্মদ ইসরাফিল অবৈধভাবে দীর্ঘদিন ধরে সার মজুদ করে বাজারে সারের কৃত্তিম সংকট সৃষ্টি করে আসছিল বলে জানা যায়। অভিযানে ৩৪৩ বস্তা টিএসপি, ৪৪৭ বস্তা এমওপি, ১৫২ বস্তা ইউরিয়া ও ৫ বস্তা ডিএপি সারসহ মোট ৯৪৭ বস্তা সার উদ্ধার করা হয়। যার বাজার মূল্য ১১ লাখ ২০ হাজার ৫০০ টাকা।

আরো জানা যায়, মোহাম্মদ ইসরাফিল বস্তা প্রতি দেড় হাজার থেকে দুই হাজার টাকা অতিরিক্ত দামে সাধারণ কৃষকদের মাঝে সার বিক্রি করতেন। তবে অভিযানের খবর পেয়ে আগেই বাড়ি থেকে সটকে পড়েন মোহাম্মদ ইসরাফিল।

এবিষয়ে ঠাকুরগাঁও জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গড়েয়া ইউনিয়নের খালপাড়ায় মোহাম্মদ ইসরাফিলের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৯৪৭ বস্ত সার উদ্ধার করা হয়। যার বাজার মুল্য ১১লাখ টাকা।

তিনি আরও বলেন, অভিযানের টের পেয়ে
সার ব্যবসায়ী মোহাম্মদ ইসরাফিল পালিয়ে যায়। উদ্ধারকৃত সারগুলো কৃষি অফিসারের হেফাজতে রাখা হয়েছে। আগামী রোববার সরকারি মূল্যে স্থানীয় কৃষকদের মাঝে বিতরণ করা হবে বলে জানান এই কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/