• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

লক্ষ্মীপুরে সাংবাদিকদের মাল্টিমিডিয়া সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন

নাজিম উদ্দিন রানা: / ৩৮৪ Time View
Update : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫

লক্ষ্মীপুর জেলার কর্মরত সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে তিন দিনব্যাপী মাল্টিমিডিয়া সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে।

পিআইবির (প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ) কারিগরি সহযোগিতায় এবং প্রেস ইনস্টিটিউট আয়োজনে গত ২১ থেকে ২৩ জুলাই পর্যন্ত এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।অনুষ্ঠান শেষে জেলা প্রশাসকের হাত থেকে প্রশংসাপত্র গ্রহণ করেন প্রশিক্ষণে অংশগ্রহণকারী সাংবাদিকরা। সনদ বিতরণ পর্বটি ছিল প্রাণবন্ত ও প্রেরণাদায়ী।
লক্ষ্মীপুর প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এই প্রশিক্ষণে জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত প্রায় ৩৫ জন সাংবাদিক অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ কর্মসূচিতে মাল্টিমিডিয়া সাংবাদিকতার আধুনিক কৌশল, মোবাইল সাংবাদিকতা, ভিডিও এডিটিং, ডিজিটাল কনটেন্ট প্রোডাকশন, ও অনলাইন রিপোর্টিং বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।
কর্মশালার সমাপনী দিনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুরের জেলা প্রশাসক রাজীব কুমার সরকার। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী সাংবাদিকদের হাতে সনদপত্র তুলে দেন তিনি।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিআইবি’র প্রশিক্ষক ও বাংলা ভিশন টেলিভিশনের সিনিয়র বার্তা সম্পাদক রুহুল আমিন রুশদ এবং লক্ষ্মীপুর জেলা বণিক সমিতির সাধারণ সম্পাদক এ কে এম আজাদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি হোসাইন আহম্মদ হেলাল। প্রশিক্ষণ সঞ্চালনায় ছিলেন প্রেস ইনস্টিটিউটের প্রতিনিধি ও কর্মশালা সমন্বয়কারী।

প্রশিক্ষণপ্রাপ্ত সাংবাদিকদের অনেকে জানান,ডিজিটাল যুগের সাংবাদিকতায় টিকে থাকতে হলে মাল্টিমিডিয়া কৌশল জানা অত্যন্ত জরুরি। এ ধরনের প্রশিক্ষণ তাদের কাজে বাস্তবিক সহযোগিতা করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/