• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

পঞ্চগড়ের দেবীগঞ্জে ঐতিহ্যবাহী দেবদারু তলা এখন অবৈধ বাস টার্মিনাল

Reporter Name / ১৫৮ Time View
Update : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫

হারিয়ে যাচ্ছে প্রান্তিক কৃষকদের অস্থায়ী হাট,, বাড়ছে যানজট ও দুর্ঘটনার ঝুঁকি পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী স্থান দেবদারু তলা এখন আর আগের মতো চেনা যাচ্ছে না। এক সময় যেখানে গ্রামগঞ্জের প্রান্তিক কৃষকরা ছাগল, হাঁস-মুরগি, ভেড়া ও অন্যান্য কৃষিপণ্য নিয়ে অস্থায়ী হাট বসাতেন, সেই স্থানটি বর্তমানে অবৈধভাবে গড়ে ওঠা বাস টার্মিনালের দখলে চলে গেছে।
২১জুলাই (২০২৫)সরেজমিনে দেখা যায়, দেবীগঞ্জের উত্তর দিকের প্রবেশপথে দেবদারু তলায় প্রতিদিন অসংখ্য দূরপাল্লার বাস যত্রতত্রভাবে রাখা হচ্ছে। কোনো নিয়ন্ত্রণ বা টার্মিনাল ব্যবস্থাপনা ছাড়াই এই জায়গা এখন রূপ নিয়েছে একটি বিশৃঙ্খল বাসস্ট্যান্ডে।
স্থানীয় বাসিন্দা আব্দুল মজিদ বলেন,এই জায়গায় আগে গ্রাম থেকে মানুষজন এসে অস্থায়ী হাট বসাতো। হাঁস-মুরগি, ছাগল কেনাবেচা হতো। এখন বাসগুলো জায়গা দখল করে রাখায় হাট আর হয় না।”
একই অভিযোগ করেন কৃষক রফিকুল ইসলাম। তিনি বলেন,আমরা আগে দেবদারু তলায় হাট বসিয়ে জিনিসপত্র বিক্রি করতাম। এখন গাড়ির কারণে এখানে দাঁড়ানোই যায় না, হাট তো দূরের কথা, এখানে গাড়ি রাখার কারণে কাদা আর খাল খন্দনে ভরে গেছে।
এই অস্থায়ী হাট বন্ধ হয়ে যাওয়ার কারণে সরকার হারাচ্ছে স্থানীয় রাজস্ব। পাশাপাশি শহরের অন্যতম একটি মোড়ে বাস দাঁড়িয়ে থাকার ফলে যানজট ও দুর্ঘটনার সম্ভাবনাও বেড়েছে।
জনগণ জানায়,দেবদারু তলা শুধু একটি জায়গা নয়, এটি একটি ঐতিহ্য। এখানে গ্রামীণ জীবনের প্রাণ ছিল। এখানে বিভিন্ন ধর্মীয়, রাজনৈতিক বিষয়ে আলোচনা হত।এখন শুধু ইঞ্জিনের শব্দ, ধোঁয়া আর বিশৃঙ্খলা।
দেবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান জানান,বাসের সংখ্যা বেড়ে যাওয়ায় চালকরা যত্রতত্র গাড়ি রাখছেন। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছি। খুব শিগগিরই দেবীগঞ্জে একটি নির্ধারিত বাস টার্মিনাল গড়ে তোলা হবে এবং এই সমস্যার সমাধান করা হবে।”
সচেতন মহল, সুশীল সমাজমনে করেন,অবিলম্বে অবৈধ বাস পার্কিং বন্ধ করে ঐতিহ্যবাহী দেবদারু তলা পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা প্রয়োজন।
সরকারিভাবে প্রান্তিক কৃষকদের জন্য নতুন করে হাট নির্ধারণ করে দেওয়ার মাধ্যমে স্থানীয় অর্থনীতি সচল রাখা দরকার।
শহরের যানবাহন ও পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে কঠোর পদক্ষেপ নিতে হবে।
শেষ কথা, দেবদারু তলার ঐতিহ্য রক্ষায় এখনই প্রয়োজন দূরদর্শী পরিকল্পনা ও প্রশাসনের দ্রুত পদক্ষেপ নেওয়া দরকার। তা না হলে দেবীগঞ্জ হারাবে তার এক অনন্য সাংস্কৃতিক ও অর্থনৈতিক চিহ্ন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/