• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

প্রতিপক্ষের হাতে লক্ষাধিক টাকার গাছের ক্ষতি: কৃষকের অভিযোগ

মোঃ শামীম হোসাইন / ৩৯২ Time View
Update : বুধবার, ২৩ জুলাই, ২০২৫

পিরোজপুর নেছারাবাদের আরামকাঠিতে দিনে দুপুরে মানিক হালদার নামে এক কৃষকের কলা বাগানের সমস্ত কলাগাছ কেটে খেলার অভিযোগ প্রতিবেশী মনোজ ঘরামী ও তার লোকজনের বিরুদ্ধে। এ ঘটনায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।

মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে এ বিষয়ে ভুক্তভোগী মানিক হালদার নেছারাবাদ থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযুক্ত মনোজ ঘরামী উপজেলার জলাবাড়ি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আরামকাঠি গ্রামের মৃত মনিন্দ্র ঘরামীর ছেলে।

ভুক্তভোগী মানিক হালদার অভিযোগ করে বলেন, আমাদের প্রতিবেশী মনোজ ঘরামীর সঙ্গে দীর্ঘদিন ধরে জায়গা জমি নিয়ে বিরোধ চলছে। আমার ক্রয় করা এক বিঘা জমির সাব কবলা সূত্রে মালিক আমি। এই জমি আমি দীর্ঘদিন ভোগ করে আসছি। কিন্তু জোরপূর্বক আমার সম্পত্তি ভোগ দখল ও গাছপালা কেটে নেওয়ার জন্য বিভিন্নভাবে পায়তারা করে আসছিল। এ বিষয়ে স্থানীয়ভাবে সালিশ মীমাংসা হলেও প্রতিবেশী মনোজ ঘরামী তা মানছিল না। তাই আমার ভোগ দখলিও জায়গায় রোপণ করা নারিকেল, আমড়া, আম চারাসহ কলাগাছ কেটে লক্ষাধিক টাকার ক্ষতি করেছে আমার প্রতিবেশী মানোজ ঘরামী। আমি এই অন্যায়ের বিচার চাই।

স্থানীয় জনপ্রতিনিধি মো. নকিতুল্লাহ বলেন, জায়গা জমি নিয়ে দুই পরিবারের মধ্যে বিরোধ আছে তাই বলে গাছ কেটে ফেলা ঠিক হয়নি। গাছের সঙ্গে এ কেমন শত্রুতা? গাছগুলোর কি অপরাধ ছিল? এ ঘটনা যে ঘটিয়েছে তার বিচার হওয়া উচিত।

এ বিষয়ে অভিযুক্ত মনোজ ঘরামী বলেন, ওই জায়গা আমি ক্রয় করেছি। কাগজপত্র অনুযায়ী ওই জায়গার মালিক আমি। অনেকবার জায়গা দখল নেওয়ার চেষ্টা করেছি, তারা আমার কথা শুনছে না। তাই গাছ কেটে ফেলে আমি আমার জায়গা দখল নিয়েছি। এছাড়া জায়গা দখল করার আমার কোনো পথ ছিল না।

নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বনি আমিন জানান, এ বিষয়ে একটা লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/