• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

নড়াইলে দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়ার ঘোষণা ছাত্রলীগ নেতার।

মো তুহিন মোল্লা, নড়াইল প্রতিনিধি: / ১৩৯ Time View
Update : বুধবার, ২৩ জুলাই, ২০২৫

নড়াইলে দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন নিষিদ্ধ ঘোষিত এক ছাত্রলীগ নেতা। আজ মঙ্গলবার বিকেলে উপজেলার আগদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। ওই নেতার নাম সাজ্জাদুল ইসলাম। তিনি নড়াইল সদর উপজেলার কলোড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি।

মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে সাজ্জাদুল আগদিয়ায় নিজ বাড়িতে স্থানীয় সাংবাদিকদের ডাকেন। এসময় আশপাশের বিভিন্ন লোকজন এসে তাঁর বাড়িতে ভিড় করেন। এরপর সকলের সামনে বাড়ির উঠানে এক বালতি ও এক গামলা ভর্তি দুধ দিয়ে গোসল করেন তিনি। গোসল করতে করতে কলোড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন সাজ্জাদুল।

গোসল শেষে তিনি গণমাধ্যমকে জানান, দীর্ঘদিন ধরে তিনি ছাত্রলীগ তথা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। দল করে তিনি সার্বিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। এ কারণে এমুহূর্তে ছাত্রলীগের পদ থেকে তিনি মৌখিকভাবে পদত্যাগ করছেন। দ্রুত লিখিতভাবে পদত্যাগপত্র জমা দেবেন। এছাড়া ভবিষ্যতে আর কোনোদিন কোনো ধরনের রাজনীতির সঙ্গে নিজেকে যুক্ত করবেন না বলেও জানান তিনি।

সাজ্জাদুলের এ কর্মকাণ্ডকে স্বাগত জানিয়েছে তাঁর পরিবার। রাজনীতি থেকে সরে আসায় খুশি তাঁরা।

দুধ দিয়ে গোসল করে সাজ্জাদুলের রাজনীতি ছাড়ার ঘোষণার এ দৃশ্য দেখতে ভিড় করেন আশেপাশের লোকজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/