• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

উত্তরায় বিমান দূর্ঘটনা আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়ছে দে‌বিদ্বা‌রের মাহতাব

মোহাম্মদ উল্লাহ ভূইয়া (সোহাগ) / ১৫৫ Time View
Update : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫

ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় মাইলস্টোন স্কুলের ইংলিশ ভার্সনের ৭ম শ্রেণির শিক্ষার্থী মো. মাহতাব রহমান ঢাকা মেডিক্যালের বার্ন ইউনিটে আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়ছে। তার শরীরের প্রায় ৭০ শতাংশ পুড়ে গেছে বলে জানায় চিকিৎসরা। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক রয়েছে।
মাহতাব রহমান ভূঁইয়া (১৫) কুমিল্লার দেবিদ্বার উপজেলার রাজামেহার ইউনিয়নের চুলাশ ভূঁইয়া বাড়ির মো. মিনহাজুর রহমান ভূঁইয়ার একমাত্র ছেলে। তাঁরা ঢাকার উত্তরায় একটি বাসায় থাকেন। মাইলস্টোন স্কুলে তার শিক্ষার্থী কোড নং ১০১৪।
পারিবারিক সূত্রে জানা যায়, ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ৭ম শ্রেণিতে পড়াশোনা করত মাহতাব রহমান ভূঁইয়া। তার বাবা প্রতিদিন ছেলেকে স্কুলে আনা-নেওয়া করতেন। স্কুল ছুটির ঠিক ১০/১৫ মিনিট আগে হঠাৎ করে স্কুলের ভবনে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। এতে অনেক শিক্ষার্থী ও শিক্ষক হতাহত হয়। এ সময় অভিভাবকরা তাদের সন্তানদের খুঁজে পেতে ছোটাছুটি করতে থাকেন। এ ঘটনয় সপ্তম শ্রেণীর মাহতাব রহমানকে গুরুতর আহত অবস্থায় সেনাবাহিনী উদ্ধার করে ঢাকা মেডিক্যালের বার্ন ইউনিয়টে নিয়ে পাঠায়। পরে চিকিৎসকরা তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে বার্ন ইউনিয়নের আইসিউইতে ভর্তি করেন।
মাহতাবের গ্রামের বাড়ি প্রতিবেশী মো.আবুল খায়ের জানায়, ঘটনার পর মাহতাবকে উদ্ধার করে ঢাকা মেডিক্যালের বার্ন ইউনিটের আইসিইউতে ভর্তি করা হয়েছে। তার শরীরের প্রায় ৭০ শতাংশ পুড়ে গেছে। তার এখনো জ্ঞান ফেরেনি।
মাহতাব ভূঁইয়ার বাবা মো.মিনহাজুর রহমান ভূঁইয়া কান্নাজড়িত কণ্ঠে বলেন, ঢাকা মেডিক্যালের বার্ন ইউনিটে আছি, ছেলেকে আইসিইউতে ভর্তি রাখা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছে মাহতাবের শরীরের প্রায় অর্ধেক অংশ পুড়ে গেছে। আমার একমাত্র ছেলের জন্য দেশবাসীর কাছে দোয়া চাই।
ছবি : ৭ম শ্রেণীর শিক্ষার্থী মাহতাব রহমান ভূঁইয়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/