• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

উত্তরায় বিমান দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন বিএনপি নেতা মির্জা মোস্তফা জামান

মোঃইয়াছিন আলী : সিরাজগঞ্জ / ২১৮ Time View
Update : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫

রাজধানীর উত্তরা মাইলস্টোন কলেজ মাঠে একটি ভয়াবহ বিমান দুর্ঘটনায় এখন পর্যন্ত অন্তত ৩১ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরও অনেকেই। এই মর্মান্তিক ঘটনার প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সিরাজগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান।

এক শোকবার্তায় তিনি বলেন, উত্তরার মাইলস্টোন কলেজ মাঠে সংঘটিত ভয়াবহ বিমান দুর্ঘটনায় ৩১ জনের মর্মান্তিক মৃত্যুর খবরে আমি গভীরভাবে শোকাহত। এ ধরনের একটি হৃদয়বিদারক ঘটনা গোটা জাতিকে স্তব্ধ করে দিয়েছে। নিহত প্রত্যেকের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাঁদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। পাশাপাশি দুর্ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।

তিনি আরও বলেন, এই দুর্ঘটনা শুধু ব্যক্তি ও পরিবার নয়, গোটা দেশবাসীর জন্য একটি বড় ধাক্কা। এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় সতর্কতা ও নিরাপত্তাব্যবস্থা নিশ্চিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাই। একইসাথে এই দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানাচ্ছি।

বিএনপি নেতা মির্জা মোস্তফা জামান সকলকে এই শোকের সময়ে সহনশীলতা ও মানবিকতা প্রদর্শনের আহ্বান জানান এবং প্রয়োজনে আহতদের পাশে দাঁড়ানোর অনুরোধ জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/