• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

ব্রাসক ইসলামিক স্টাডিজ বিভাগের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত

মোঃ নজরুল ইসলাম খান, স্টাফ রিপোর্টার: / ২৮৫ Time View
Update : সোমবার, ২১ জুলাই, ২০২৫

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ। আজ সোমবার ২১ জুলাই ২০২৫ সকাল ১০ ঘটিকার সময় ইসলামিক স্টাডিজ বিভাগের হল রুমে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথি হিসেবে ছিলেন প্রফেসর আবু জাফর মোহাম্মদ আরিফ হোসেন, অধ্যক্ষ ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন প্রফেসর ড. মোহাম্মদ শামীমুল হক, উপাধ্যক্ষ ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ। সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মাহমুদুর রহমান ভূঞা, সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, ইসলামিক স্টাডিজ বিভাগ, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ। এছাড়া আরো উপস্থিত ছিলেন মোঃ বেলায়েত হোসেন, মুফতি মোঃ নজরুল ইসলাম খান প্রমুখ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

বক্তারা বলেন ইসলামিক স্টাডিজ এমন একটি বিভাগ যে বিভাগে পড়ার মাধ্যমে দুনিয়া ও আখেরাত উভয় জগতের জ্ঞান অর্জন করা যায়। এবং এই বিভাগে পড়া-লেখা করার মাধ্যমে নৈতিক জ্ঞান সম্পন্ন মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করা যায়। এই বিভাগে কুরআন, হাদিস, ফিকহ, আকিদাহ সংক্রান্ত বিষয় পড়ানোর সাথে সাথে ইংরেজি, সমাজবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান ইত্যাদি দুনিয়াবী বিষয়ও পড়ানো হয়। যা একজন মানুষকে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলতে প্রধান ভূমিকা পালন করে আসছে ইসলামিক স্টাডিজ বিভাগ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/