• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

ঝিনাইদহের ৬ থানায় অনলাইন জিডি কার্যক্রমের উদ্বোধন

আবু বক্কর সিদ্দিক স্বপন, ঝিনাইদহ প্রতিনিধি : / ৪৭৬ Time View
Update : সোমবার, ২১ জুলাই, ২০২৫

তথ্যপ্রযুক্তির অগ্রগতিকে কাজে লাগিয়ে সাধারণ জনগণের কাছে পুলিশি সেবা আরও সহজলভ্য করতে ঝিনাইদহ জেলার ৬টি থানায় অনলাইন জিডি (জেনারেল ডায়েরি) কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

২১ জুলাই ২০২৫ ইং সোমবার রাত ১২টা ১ মিনিটে সদর থানায় এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা পুলিশ প্রশাসন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মনজুর মোর্শেদ, অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ কাজল, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো.মাহফুজ হোসেন, ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন, সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন, ওসি শামসুজ্জোহা, ওসি জহুরুল ইসলামসহ পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পুলিশ বিভাগ জানায়, এতদিন অনলাইনের মাধ্যমে কেবল হারানো ও প্রাপ্তির বিষয়ক জিডি করা গেলেও এখন থেকে সব ধরনের জিডি অনলাইনের মাধ্যমে সম্পন্ন করা যাবে।

এই নতুন ব্যবস্থার ফলে সাধারণ মানুষ থানায় না গিয়েই ঘরে বসে মোবাইল বা কম্পিউটার ব্যবহার করে সহজেই জিডি করতে পারবে। এতে করে সময় ও খরচ বাঁচবে, ভোগান্তি কমবে, এবং আরও দ্রুত পুলিশি সেবা পাওয়া যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন কর্মকর্তারা।

উল্লেখ্য, ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যকে সামনে রেখে এ ধরনের উদ্যোগ দেশের অন্যান্য জেলাতেও পর্যায়ক্রমে চালু করা হবে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/