• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

তাড়াইলে সরকারি বিলের ৪০ লাখ টাকা মাছ লুটের অভিযোগে সংবাদ সম্মেলন

আসাউজ্জামান জুয়েল কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি : / ২১৫ Time View
Update : রবিবার, ২০ জুলাই, ২০২৫

কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার জাওয়ার ইউনিয়নের সরকারের কাছ থেকে লিজ নেওয়া মাখরান বিলের ৪০ লাখ টাকার মাছ লুটপাট করার অভিযোগ উঠেছে।
গতকাল জাওয়ার মৎস্যজীবি সমবায় সমিতির অস্থায়ী কার্যালয়ে উক্ত ঘটনায় সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে বক্তারা বক্তব্যে বলেন সরকারি নীতিমালা ২০০৯ অনুযায়ী রাজস্ব খাতে ৬০ লাখ টাকা ও আয়কর ভ্যাট ১৫ লাখ টাকা দিয়ে ১৪৩১ থেকে ১৪৩৬ পর্যন্ত লীজ নেন জাওয়ার মৎসজীবি সমবায় সমিতি।

লীজ নিয়ে উক্ত বিলের সংরক্ষিত পানিতে ২০ লাখ টাকার বিভিন্ন প্রজাতির মাছ ও পোনা মাছ ছাড়া হয়।
সেই সাথে নিয়মিত খাবারসহ রক্ষনাবেক্ষণ করতে কোটি টাকা খরছ করে মাছ চাষ বৃদ্ধির নিশ্চিত করার পর পাশ্ববর্তী এলাকার আ: গাফফার ভুইয়া, আঙ্গুর ভুইয়া, মুন্না, বাচ্চসহ শতাধিক লোকজন গত ২১শে মে ২০২৫ তারিখ সকালে মাখরান বিলের ১৪৯ দাগের ৫১ একর অংশ সহ সংরক্ষিত মাছ লুটপাট করে নিয়ে যায়।

উক্ত ঘটনায় তাড়াইল থানায় একটি মামলা কর হয়। যাহার মালা নং-১৩ তারিখ ২৯/০৫/২০২৫ খ্রীঃ।
এ মামলা থেকে আসামিরা জামিনে এসে এলাকায় ও বিলের আশেপাশে আতঙ্ক সৃষ্টি করে রেখেছে, ফলে তারা বিলে যেতে পারছেনা।
উপরোক্ত বিষয়ে কিশোরগঞ্জ জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ দিয়েও কোন সপ্রকার প্রতিকার পাচ্ছে না।
তাদের অভিযোগ, এভাবে চললে আমাদের সমিতির প্রায় ৩ কোটি টাকা ক্ষথি হয়ে যাবে এবং এ বিলের সাথে জড়িয়ে আছে ২ শতাধিক পরিবার। যাহার পরিপ্রেক্ষিতে এসব পরিবারের লোকজন কর্মহীন হয়ে বেকার হয়ে কষ্টের জীবন যাপন করতে হবে।

আমরা এমন পরিস্থিতিতে প্রশাসনের নিকট সংশ্লিষ্ট দপ্তরের কাছে বিলটি উদ্ধার করে আমাদের সমিতির লোকজনকে কাজ করার নিশ্চয়তা করতে অনুরোধ করছি।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, জাওয়ার মৎস্যজীবি সমবায় সমিতির সভাপতি ওহাহাব, সাধারণ সম্পাদক গোবিন্দ বর্মন ও নুরুল ইসলাম, জিয়া উদ্দিন, হাইয়ুলসহ স্থানীয় সমিতির সদস্যরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/