• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

ঝিনাইদহে বিএনপির সদস্য নবায়ন ও সদস্য সংগ্রহের কর্মসূচি শুরু হয়েছে

আবু বক্কর সিদ্দিক স্বপন, ঝিনাইদহ প্রতিনিধি:- / ১৩৭ Time View
Update : শনিবার, ১২ জুলাই, ২০২৫

ঝিনাইদহে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচি শুরু হয়েছে। আগামী এক মাস ব্যাপী ঝিনাইদহ জেলার সকল উপজেলা, থানা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে এ কর্মসূচি চলবে।

শনিবার (১২ জুলাই ২০২৫ ইং) বেলা ১১টায় ঝিনাইদহ শহরের কুটুম কমিউনিটি সেন্টারে কর্মসূচির উদ্বোধন করেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সভাপতি শেখ আব্দুল হালিম খোকন।

ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা’র সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগীয়) বাবু জয়ন্ত কুমার কুন্ডু।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল, জাতীয় নির্বাহী কমিটির সদস্য মীর রবিউল ইসলাম লাবলু, সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ, বিএনপির নির্বাহী কমিটির সদস্য মো. আবু সাঈদ, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সভাপতি তারেকুজ্জামান তারেক।

এসময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু, আনোয়ারুল ইসলাম বাদশা, এনামুল হক মুকুল, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পাপ্পু, জেলা যুবদলের সভাপতি আহসান হাবীব রনক, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টু, আসিফ ইকবাল মাখন, জেলা ছাত্রদলের সভাপতি সমিনুজ্জামান সমিন, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মানিক প্রমুখ।

সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচিতে জেলার বিভিন্ন উপজেলা, পৌরসভা ও থানার নেতাকর্মীরা অংশ নেন। এসময় দলীয় সদস্য নবায়ন ফরম বিতরণ করেন নেতাকর্মীরা।

বক্তব্যে কেন্দ্রীয় নেতারা বলেন, তারেক রহমানের নির্দেশে বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসুচি শুরু হয়েছে। এর মাধ্যমে তৃণমুলে দল আরো শক্তিশালী হবে। নেতৃবৃন্দ নতুন সদস্য সংগ্রহ কর্মসুচি মধ্যে ফ্যাসিষ্ট আওয়ামী লীগের নেতাকর্মীরা ঢুকে যেতে না পারে সেদিকে খেয়াল রাখার উপর গুরুত্বারোপ করেন। কারন, তারা এখন দলে ঢুকবে কিন্তু মন থেকে মেনে নিবে না। ক্ষতি করার জন্যই চেষ্টা চালাবে সব সময়।

অনুষ্ঠানে তৃণমুলের নেতারা অভিযোগ করে বলেন, দলের পরীক্ষিত নেতারা আজ মিছিল মিটিংয়ে জায়গা পান না। ৫ আগষ্টের পর যারা দলে সক্রিয় তাদেরকে প্রাধান্য দেওয়া হচ্ছে। এগুলো বন্ধ করতে হবে। তাদের কে চিহ্নিত করতে হবে।

ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এ্যাড এম এ মজিদ জানান, ঝিনাইদহের ৬৭ ইউনিয়নের প্রতিটিতে ১৮০০ করে নতুন সদস্য সংগ্রহ করা হবে। এ ছাড়া ৬টি পৌরসভার ৫৪টি ওয়ার্ডে ৯৭ হাজার দুই’শ সদস্য সংগ্রহ করা হবে। সব মিলিয়ে জেলায় দুই লাখ ১৭ হাজার ৮০০ নতুন সদস্য সংগ্রহের লক্ষ্যমাত্র রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/