• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

বৃষ্টি উপেক্ষা করে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি

মোঃ শামীম হোসাইন / ১৬৪ Time View
Update : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫

পিরোজপুরে বৃষ্টি উপেক্ষা করে ছয় দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন স্বাস্থ্য সহকারীরা। মঙ্গলবার (৮ জুলাই) দুপুর ১২টায় জেলা সিভিল সার্জন কার্যালয়ের সামনে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট পিরোজপুর জেলা শাখার আয়োজনে দুই ঘণ্টাব্যাপী এই অবস্থান কর্মসূচি পালন করা হয়।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রস্তাবিত মাঠ পর্যায়ের কর্মরত স্বাস্থ্য সহকারীদের নিয়োগবিধি সংশোধনপূর্বক স্নাতক (সম্মান) সংযুক্ত করে ১৪তম গ্রেড প্রদান ও ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১তম গ্রেডে উন্নীতকরণ, টেকনিক্যাল পদমর্যাদা প্রদান, পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেড দেওয়ার দাবি জানান স্বাস্থ্য সহকারীরা।

এসময় উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শামসুন্নাহার, সেক্রেটারি মহাসেন, মঠবাড়িয়া উপজেলা হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আয়েশা সিদ্দিকাসহ অ্যাসোসিয়েশনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও বিভিন্ন উপজেলার স্বাস্থ্য সহকারীরা।

পিরোজপুর জেলা হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শামসুন্নাহার বলেন, ‌‘আমাদের মূল দাবি ছয়টি। এরমধ্যে অন্যতম নিয়োগবিধি সংশোধন করে স্নাতক ডিগ্রি সংযুক্ত এবং ১৪তম গ্রেডে উন্নীত করতে হবে। ১১তম ইন সার্ভিস কোর্স চালুর মাধ্যমে টেকনিক্যাল পদমর্যাদা দিতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/