• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

ঝিনাইদহে সুদীপ হত্যার সুষ্ঠু তদন্ত ও অপরাধীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

আবু বক্কর সিদ্দিক স্বপন , ঝিনাইদহ প্রতিনিধি: / ১১২ Time View
Update : সোমবার, ৭ জুলাই, ২০২৫

ঝিনাইদহে কলেজছাত্র সুদীপ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে তার সহপাঠী ও বন্ধুরা। সোমবার (৭ জুলাই) সকাল ১১টায় শহরের পায়রা চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

মানববন্ধনে বক্তারা বলেন, সুদীপ আত্মহত্যা করেনি—তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ছোটবেলায় মাকে হারানো সুদীপ বেড়ে ওঠে সৎ মায়ের সঙ্গে। তার পরিবারের সদস্যরা প্রথম থেকেই ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে উপস্থাপন করতে চাইলেও, বন্ধুরা বলছেন তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন ছিল যা আত্মহত্যার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

বক্তারা অভিযোগ করেন, মৃত্যুর পর পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়াই দাহকার্য সম্পন্নের চেষ্টা করা হয়। এমনকি শেষকৃত্য অনুষ্ঠানের সময় শ্মশান ঘাটে পরিবারের কেউ উপস্থিত ছিলেন না। সুদীপের সৎ ভাই শিলন, যিনি এই ঘটনার পর থেকেই পলাতক, তাকে হত্যাকাণ্ডের প্রধান সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করছেন বন্ধুরা।

বক্তারা বলেন, “যদি এটি আত্মহত্যা হতো তবে শিলন কেন পলাতক? আমরা এর সুষ্ঠু তদন্ত এবং প্রকৃত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”

সমাবেশ থেকে হুঁশিয়ারি দিয়ে জানানো হয়, আগামী ২৪ ঘণ্টার মধ্যে তদন্তে অগ্রগতি না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। মঙ্গলবার সকালে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সিভিল সার্জন বরাবর স্বারকলিপি প্রদান করবে আন্দোলনকারীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/