• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

চলাচলের উপযোগী করে তোলা হলো মুলুকদেওয়ান থেকে কালিয়াগঞ্জ বাজার পর্যন্ত রাস্তার

মুসলিম হক বিরল (দিনাজপুর)প্রতিনিধি / ১০৩ Time View
Update : সোমবার, ৭ জুলাই, ২০২৫

বিরল উপজেলার ব্যস্ততম সড়কের মধ্যে অন্যতম একটি সড়ক। সড়কে কার্পেটিং ও ইট উঠে গিয়ে তৈরি হয়েছে ছোট-বড় গর্তের। বিশেষ করে মুলুকদেওয়ান বাজার সংলগ্ন স্থান থেকে কালিয়াগঞ্জ বাজার পর্যন্ত রাস্তার সম্পূর্ণ অংশের কার্পেটিং ও ইট উঠে গিয়ে বড় বড় গর্ত তৈরি হয়। ওই সব গর্তে বৃষ্টির পানি জমে প্রায় ডোবায় পরিণত হয়। এতে এ পথে চলাচলকারীরা ভোগান্তিসহ শিকার হচ্ছিলেন নানা দুর্ঘটনার।

এ নিয়ে গত কয়েকদিন আগে বিরল এইচডি টিভি ফেসবুক পেজ একটি পোস্ট শেয়ার করা হয়।’
মুলুকদেওয়ান – কালিয়াগঞ্জ বাজার পর্যন্ত সড়কের বেহাল অবস্থায় দুর্ভোগের পোস্ট প্রকাশিত হওয়ার পর বিষয়টি বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র দিনাজপুর জেলা শাখা’র সহ-সভাপতি
বিরল- বোচাগঞ্জ আসলে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী মোজাহারুল ইসলামের নজরে আসে।

গত (০২ জুলাই) বুধবার সন্ধ্যায় উপজেলার ১০নং রানীপুকুর ইউনিয়নের মুলুক দেওয়ান থেকে ০৮নং ধর্মপুর ইউনিয়নের কালিয়াগঞ্জ পর্যন্ত রাস্তায় গণসংযোগকালে সাধারণ জনগণের মাঝে এ রাস্তার বিষয়ে খবরাখবর নেন তিনি প্রায় চার ঘণ্টা নিজে দাঁড়িয়ে থেকে স্থানীয় লোকজনের কাছে রাস্তার বিষয় খবরাখবর নেন।
আজ সোমবার (০৭/০৭/২৫ ) আপাতত চলাচলের উপযোগী করে তোলার জন্য ইটের খোয়া, রাবিশ ও বালু দিয়ে গর্তগুলো ভরাটের ব্যবস্থা করেন। এতে যেন স্বস্তি ফিরে আসে স্থানীয় জনগণের মধ্যে।
মুলুকদেওয়ান থেকে কালিয়াগঞ্জ বাজার পর্যন্ত।

স্থানীয়রা জানান, এই রাস্তার অনেক জায়গায় ক্ষত হওয়ায় জনদুর্ভোগের সৃষ্টি হয়েছে! যানবাহন চলাচলে অনেক সমস্যা হচ্ছে, প্রায় নিত্যদিন এই রাস্তায় ছোটো খাটো দূর্ঘটনা ঘটছে।

তবে এই সমস্যার দ্রুত সমাধান হচ্ছে বলে জানালেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-০২ (বিরল-বোচাগঞ্জ) আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী মোজাহারুল ইসলাম।

এ বিষয়ে আগামী ১০নং রানী পুকুর উনিয়ন পরিষদ চেয়ারম্যান পদ প্রার্থী ও বিরল উপজেলা কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি জনাব সাজ্জিদ আহমেদ কাজল বলেন, ‘এই রাস্তাটি সংস্কারের জন্য টেন্ডার প্রক্রিয়াধীন। অচিরেই টেন্ডার হয়ে যাবে সংস্কারের জন্য। আপাতত এই এলাকার জনদুর্ভোগ এড়ানোর জন্য ইটের খোয়া, রাবিশ ও বালুর সমন্বয়ে এ রাস্তা সংস্কার করে দেয়া হলো। দ্রুতই এ রাস্তার টেন্ডার প্রক্রিয়া শেষ হবে বলে আমি আশা করি।’

এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা প্রচারদলের সাংগঠনিক সম্পাদক মোঃ তারিফ মাহমুদ, বিরল উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বায়ক নবাব আলী,জগতপুর স্বপ্নছায়া যুবসংঘের উপদেষ্টা মোঃ রুস্তম বাবু,সাহিন আলম,জীবন রানা,যুবনেতা অহিদুর ইসলাম,০৯ নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী এনামুল হকসহ ইউনিয়ন বিএনপির অংগসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/