• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
দেবিদ্বারে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার-ফেস্টুন ছাপানো, প্রেস মালিক গ্রেপ্তার বিরলের কালিয়াগঞ্জে চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজছাত্রীর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় এলিজাবেথকে সংবর্ধনা ও SIP-এর ক্ষুদে গ্র্যাজুয়েটদের নিয়ে বর্ণাঢ্য আয়োজন বিরলে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিচারকের বিরুদ্ধে কুৎসা রটনা; ব্যারিস্টার সারোয়ারকে হাইকোর্টে তলব আমন ধান ৬৫ টাকা ও আতপ চাল ৪৮ টাকা কেজি দরে সংগ্রহের সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভুয়া ওয়ারিশান সনদ নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

ফুলগাজীতে মাদ্রাসার ছাত্র বলৎকারের শিকার, অভিযুক্ত শিক্ষক ইব্রাহিম পলাতক

মহিউদ্দিন মহি খন্দকার / ২১১ Time View
Update : রবিবার, ৬ জুলাই, ২০২৫

স্টাফ রিপোর্টার: ফেনীর ফুলগাজী উপজেলার মুন্সিরহাট দারুল উলুম মাদ্রাসায় ১৩ বছর বয়সী এক কিশোর ছাত্রের উপর বলৎকারের অভিযোগ উঠেছে মাদ্রাসার শিক্ষক হাফেজ ইব্রাহিমের বিরুদ্ধে। ঘটনার পর থেকে অভিযুক্ত শিক্ষক পলাতক রয়েছেন। এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে ফুলগাজী থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগে বলা হয়েছে, ৩ জুলাই মুন্সিরহাট দারুল উলুম মাদ্রাসায় দায়িত্ব পালনরত শিক্ষক হাফেজ ইব্রাহিম (৪৩), ভিকটিমকে তার কক্ষে ডেকে নিয়ে তার উপর বলৎকারের ঘটনা ঘটান। ভিকটিমের মা জানায়, থানায় অভিযোগের পূর্বে আমরা মাদ্রাসার মুহতামিম নুরুল ইসলামের নিকট অভিযুক্ত শিক্ষকের বিচার দাবী করি, কিন্তু তিনি ঘটনা দামাচাপা দেয়ার জন্য আমাদেরকে ফেনীতে ডাকে এবং কাউকে না জানানোর জন্য অনুরোধ করেছেন।একপর্যায় মুহতামিমের সাথে কথা বলতে বলতে সুকৌশলে পালিয়ে যায় অভিযুক্ত ইব্রাহিম। পরবর্তীতে আমরা থানায় অভিযুক্তকে সহযোগিতা ও এতো বড় জঘন্য ঘটনা দামাচাপা দেয়ার দায়ে মুহতামিমের ব্যাপারে লিখিত অভিযোগ করতে চাইলে প্রশাসন তা গ্রহন করেনি। এক ছাত্র প্রতিনিধি জানায়, মুহতামিম নুরুল ইসলাম হেলালী অতীতে ও এ ধরনের ঘটনা দামাচাপা দিতে আওয়ামী লীগের নেতাদের সাথে ঘনিষ্ঠতা বজায় রাখত। এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়েছে। সোস্যাল মিডিয়া ভিডিও সহ ভাইরাল হলে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহারিয়া ইসলাম জানান; অভিযুক্ত মাদ্রাসার শিক্ষকের উক্ত ঘটনায় তদন্ত সাপেক্ষে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। ফুলগাজী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ লুৎফর রহমান বলেন, অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। অভিযুক্ত শিক্ষককে গ্রেফতারে অভিযান চলছে বলে ও তিনি জানিয়েছেন।ভিকটিম পরিবারের সদস্যরা দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।স্থানীয়রা বলছেন, ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে নজরদারির অবহেলার কারণে এমন ঘটনা দিন দিন বাড়ছে। প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কঠোর হস্তক্ষেপ না হলে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা কঠিন হয়ে পড়বে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/