• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

ঝিনাইদহের হলিধানীতে পানি নিষ্কাশনের পথ রুদ্ধ করে পুকুর খননের অভিযোগে বিপাকে রতনপুরের কৃষকরা

আবু বকর সিদ্দিক স্বপন, ঝিনাইদহ : / ১৯৩ Time View
Update : রবিবার, ৬ জুলাই, ২০২৫

ঝিনাইদহ সদর উপজেলার ৪নং হলিধানী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের রতনপুর গ্রামের কৃষকরা এখন চরম দুশ্চিন্তায়। গ্রামের মাঠে ধান চাষের একমাত্র পানি নিষ্কাশনের পথটি রুদ্ধ করে পুকুর খননের অভিযোগ উঠেছে স্থানীয় এক ভূমি মালিকের বিরুদ্ধে। এতে করে শত শত কৃষকের ফসলি জমি হুমকির মুখে পড়েছে।

জানা গেছে, ৪৫নং হলিধানী মৌজার ২নং ম্যাপভুক্ত এলাকার কৃষকরা দীর্ঘদিন ধরে চাষাবাদ করে জীবিকা নির্বাহ করে আসছেন। এ জমিগুলোর স্বাভাবিক পানি নিষ্কাশনের একমাত্র পথটি বয়ে গেছে মোঃ লুৎফর রহমান (পিতা- মোঃ মোফাজ্জেল হোসেন), গ্রাম- জিয়ালা, ডাকঘর- মধুহাটি, উপজেলা- সদর, জেলা- ঝিনাইদহ এর ধানী জমির মধ্য দিয়ে। কিন্তু সম্প্রতি তিনি ঐ জমিতে পুকুর খননের কাজ শুরু করেছেন। এতে করে নিষ্কাশনের পথটি বন্ধ হয়ে যাচ্ছে, যার ফলে পানি জমে থেকে চাষাবাদ ব্যাহত হবে এবং ফসল নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে।

এই ঘটনাকে কেন্দ্র করে আজ রোববার, ৬ জুলাই ২০২৫ ইং তারিখে রতনপুর গ্রামের শত শত মানুষ মাঠে একত্রিত হন। সেখানে তারা কৃষি জমি রক্ষার দাবি জানান এবং এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানান সাংবাদিকদের সামনে। দরিদ্র কৃষকদের আহাজারিতে আকাশ বাতাস ভারী হয়ে ওঠে।

ঘটনাস্থলে উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য মোঃ আশরাফুল আলম। তিনি বলেন, “এই পুকুর খননের ফলে কৃষকেরা ক্ষতিগ্রস্ত হলে আমরা চুপ থাকতে পারি না। আমি প্রশাসনের কাছে অনুরোধ করছি, যেন বিষয়টি সঠিকভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।”

এ বিষয়ে ভুক্তভোগীরা ৪নং হলিধানী ইউনিয়নের ইউনিয়ন ভূমি কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছেন। তারা পুকুর খননের ওপর অনাপত্তি না দিয়ে পানি নিষ্কাশনের স্বাভাবিক পথটি অবরুদ্ধ না করার আহ্বান জানিয়েছেন।

এদিকে এলাকাবাসী দ্রুত এই সমস্যার সুরাহা না হলে আরও বৃহত্তর কর্মসূচির হুঁশিয়ারিও দিয়েছেন।

এ বিষয়ে, অভিযুক্ত মোঃ লুৎফর রহমানের সাথে কথা বললে, তিনি বলেন আমি তো এই সম্পর্কে কম বুঝি যদি এই পুকুর খননের কারনে সাধারণ জনগণের ক্ষতি হয় তাহলে আমি নতুন কোনো পুকুর খনন করবো না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/