• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

সখিপুরে বাড়ির উঠানে মায়ের লাশ রেখে এইচ এস সি পরীক্ষায় অংশ নিচ্ছে দুই শিক্ষার্থী

মোর্শেদ খান স্টাফ রিপোর্টার: / ২২০ Time View
Update : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫

টাঙ্গাইলের সখিপুরে বাড়ির উঠানে মায়ের লাশ রেখে এইচ এস সি পরীক্ষায় অংশ নিচ্ছে ২ শিক্ষার্থী। বৃহস্পতিবার (৩ জুলাই) এ ঘটনা ঘটে পরীক্ষা শেষে বাড়িতে ফিরে মায়ের লাশ দাফনে অংশ নেবে তারা। সখিপুর উপজেলার হাতিয়া ডিগ্রী কলেজের মানবিক বিভাগের শিক্ষার্থী সায়মা আক্তার এবং সানস্টার ইনিষ্টিটিউট অব টেকনিক্যাল এন্ড বিএম কলেজের শিক্ষার্থী লাবনী আক্তারের মা মারা গেছেন।মা হারা সায়মা আক্তার সখিপুর সরকারি কলেজ কেন্দ্রে এবং লাবনী আক্তার সখিপুর আবাসিক মহিলা কলেজ কেন্দ্রে থেকে এইচএসসি পরীক্ষা দিচ্ছে।

ঘটনা দুটির সত্যতা নিশ্চিত করেন হাতিয়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ রহিজ উদ্দিন এবং সানস্টার ইনিষ্টিটিউট অব টেকনিক্যাল এন্ড বিএম কলেজের অধ্যক্ষ নাছির উদ্দিন।

পরিবার ও স্থানীয় লোকজন জানান, উপজেলার হতেয়া গ্রামের মো. রায়হান মিয়ার মেয়ে সায়মা আক্তার। সায়মার মা শিল্পী আক্তার(৪০) কিডনী জনিত সমস্যার কারণে ২ জুলাই দিবাগত রাত ৩টার দিকে নিজ বাড়িতেই মারা যান। তার এক ছেলে ও এক মেয়ে। অপরদিকে উপজেলার কচুয়া পশ্চিম পাড়া এলাকার আব্দুল মান্নান মিয়ার মেয়ে লাবনী আক্তার। তার মা সফিরন(৪৫) গতরাত সাড়ে নয়টার দিকে মারা যান।তিন মেয়ে ও এক ছেলের জননী ছিলেন। উভয়ে পরিবারের ছোট সন্তান তারা। 

উভয় পরিবারে শোক নেমে এসেছে। চলছে লাশ দাফনের প্রস্তুতি। মায়ের মৃত্যুর পর সায়মা আক্তার ও লাবনী আক্তার ভেঙে পড়লেও স্বজনদের কথায় এইচএসসি পরীক্ষার কেন্দ্রে পরীক্ষা দিতে আসে তারা।

হাতিয়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ রহিজ উদ্দিন বলেন, সায়মা মেধাবী শিক্ষার্থী। তবে মায়ের লাশ বাড়িতে রেখে পরীক্ষা দিতে আসা সত্যি কষ্টদায়ক। আল্লাহ যেন তার সহায় হোন। 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/