• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

দিনাজপুরের বিরলে প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে মাসব্যাপী বৃক্ষরোপণ এবং চারা বিতরণ কর্মসূচি উদ্বোধন

সলিম হক বিরল (দিনাজপুর)প্রতিনিধি / ২৯৩ Time View
Update : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫

সবুজে সাজাই বাংলাদেশ’ শ্লোগানে প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে দিনাজপুরে শুরু হয়েছে মাসব্যাপী বৃক্ষরোপণ এবং চারা বিতরণ কর্মসূচি।
বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে দিনাজপুরের বিরল উপজেলার দামাইল আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসুচির উদ্বোধন করেন দিনাজপুর সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন সরকার।

প্রকৃতি ও জীবন ক্লাব-দিনাজপুরের সভাপতি সহিদুর রহমান পাটোয়ারী মোহন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি অতিথি হিসেবে দিনাজপুর সামাজিক বন বিভাগের সহকারি বন সংরক্ষক নুরুন্নাহার, বিরল উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মুর্শিদা খাতুন, দিনাজপুর সামাজিক বন বিভাগের ফরেস্টার মোঃ মান্নান হোসেন, বিরল প্রেসক্লাবের সভাপতি আতিউর রহমান আতিক ও জাতীয় পুরস্কার প্রাপ্ত আদর্শ কৃষক মতিউর রহমান।

প্রকৃতি ও জীবন ক্লাব-দিনাজপুরের সমন্বয়ক ও চ্যানেল আইয়ের স্টাফ রিপোর্টার শাহ্ আলম শাহীর প্রাণবন্ত উপস্থাপনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রকৃতি ও জীবন ক্লাব-দিনাজপুরের সাধারণ সম্পাদক শুভেচ্ছা বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে প্রকৃতি ও জীবন ক্লাব-দিনাজপুরের সিনিয়র সহ-সভাপতি শামীম হোসেন, বিরল ধর্মপুর শালবনের বীট কর্মকর্তা মোঃ মহসিন আলী, বিরল উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার প্রফুল্ল কুমার বর্মন, চৈতন্য কুমার রায়, শিক্ষাবিদ কবির মাস্টার, দামাইল আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতানা কাওছার জাহান, দামাইল আটপট্রি গোর-স্থানের সভাপতি আলহাজ্ব আতাউর রহমান, সাধারণ সম্পাদক মোঃ শাহাজাহান আলী, ইউপি সদস্য মোতাহার হোসেন, আমজাদ আলীসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। পরিবেশের ভারসাম্য রক্ষায় মহতি এ উদ্যোগের প্রশংসা করেন বক্তরা।

বক্তারা বলেন, ‘সবুজ মানেই প্রকৃতি। প্রকৃতি মানেই প্রাণ। জন্মের পর থেকে প্রকৃতির সঙ্গে সখ্য গড়ে ওঠে মানুষের। এই প্রকৃতি বাঁচিয়ে রেখেছে আমাদের। আর প্রকৃতিকে টিকিয়ে রাখা দায়িত্ব সবার। বিশেষ করে এ প্রজন্মের শিক্ষার্থীদের প্রকৃতির সাথে পরিচয় এবং তাদের বৃক্ষ চারা দিয়ে তাদের মাধ্যমেই বৃক্ষ রোপণ করা একটি সাফল্য এবং কল্যাণমূলক কাজ।

নিজের সন্তান অভিভাবকের সঙ্গে গাদ্দারি করতে পারে। কিন্তু বৃক্ষ কখনো গাদ্দারি করেনা। গাছ লাগালে, লালন-পালন করলে দেয় তার প্রতিদান। অক্সিজেন দেয়, ফল দেয়, কাঠ দেয়, ছায়া দেয়, সর্বোপরি ছায়া দেয়, পরিবেশকে রাঁচিয়ে রাখে গাছ। পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছের অবদান গুরুত্বর।

শিক্ষার্থীদের মাঝে এক হাজার তিনশত বৃক্ষ চারা বিতরণ শেষে দামাইল আটপট্রি গোর স্থান, দামাইল স্কুল প্রাঙ্গণ ও দিনাজপুর-বিরল সড়কে দিনব্যাপী তিন হাজার বৃক্ষ চারা রোপণ করা হয়।প্রকৃতি ও জীবন ক্লাব-দিনাজপুরের উদ্যোগে প্রথম দিনে আম, কাঠাল, পেয়ারা, জাম, লেবু, তেঁতুল, সেগুন, অর্জুনসহ বিভিন্ন ফলদ, বনজ ও ঔষধি গাছের চার হাজার তিনশত বৃক্ষচারা বিতরণ ও রোপণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/