• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

কালিয়ায় সাংবাদিক জিহাদুল ইসলামের ওপর সন্ত্রাসী হামলা: প্রেসক্লাবের তীব্র নিন্দা ও বিচার দাবিতে বিবৃতি

চৌধুরী জুয়েল রানা / ১৭২ Time View
Update : বুধবার, ২ জুলাই, ২০২৫

নড়াইল জেলার কালিয়া উপজেলার বড়দিয়া বাজার এলাকা থেকে বাড়ি ফেরার পথে সাংবাদিক জিহাদুল ইসলামের ওপর সন্ত্রাসীরা অতর্কিতভাবে হামলা চালিয়েছে। এ ঘটনায় কালিয়া প্রেসক্লাব তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে এবং হামলাকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

জানা যায়, সাংবাদিক জিহাদুল ইসলাম মঙ্গলবার রাতে বড়দিয়া বাজার থেকে মোটরসাইকেলে করে নিজ বাড়িতে ফিরছিলেন। পথে দুর্বৃত্তরা তাকে ঘিরে ফেলে অতর্কিতভাবে হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়ে কালিয়া প্রেসক্লাবের সভাপতি গোলাম মোর্শেদ এক বিবৃতিতে বলেন, “এটি শুধু একজন সাংবাদিকের ওপর হামলা নয়, এটি মুক্ত সাংবাদিকতা ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর নগ্ন আঘাত। জিহাদুল ইসলাম একজন নির্ভীক ও দায়িত্বশীল সাংবাদিক। তার ওপর হামলা মানেই সত্য ও তথ্য প্রকাশের পথ রুদ্ধ করার চেষ্টা। আমরা এই ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।”

তিনি আরও বলেন, সাংবাদিক সমাজ এই হামলার বিরুদ্ধে ঐক্যবদ্ধ। হামলাকারীদের চিহ্নিত করে দ্রুত আইনি ব্যবস্থা না নেওয়া হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

এ ঘটনায় স্থানীয় সাংবাদিক মহল, বিভিন্ন পেশাজীবী সংগঠন ও সচেতন নাগরিকরা গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন।

এ রিপোর্ট লেখা পর্যন্ত আহত সাংবাদিক জিহাদুল ইসলামের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/