• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

পিরোজপুরে যুবদলের কমিটি গঠনের তিনদিন পর আরও দুই নেতার পদ স্থগিত

মোঃ শামীম হোসাইন / ৩৮৭ Time View
Update : সোমবার, ৩০ জুন, ২০২৫

পিরোজপুর জেলা যুবদলের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণার তিন দিন মধ্যে পর ওই কমিটির এক যুগ্ম আহ্বায়কসহ দুজনের পদ স্থগিত করার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২৬ জুন) সন্ধ্যায় জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন ৫১ সদস্যবিশিষ্ট জেলা যুবদলের আহ্বায়ক কমিটি অনুমোদন দেন।

তবে কমিটি ঘোষণার তিন দিন পর রবিবার (২৯ জুন) রাতে যুবদলের কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভুইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ওই কমিটির যুগ্ম আহ্বায়ক মো. অলিউল ইসলাম মিলন এবং সদস্য মো. আরিফুল হকের পদ স্থগিত করার তথ্য জানানো হয়।

এর আগে কমিটি ঘোষণার কিছুক্ষণের মধ্যেই গত বৃহস্পতিবার রাতে যুবদলের কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভুইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ওই কমিটির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রাসেল খান ডালিমের পদ স্থগিত করে বিজ্ঞপ্তি দেন।
‎জানা যায়, বৃহস্পতিবার (২৬ জুন) সন্ধ্যায় যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে পিরোজপুর জেলা যুবদলের কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে কামরুজ্জামান তুষারকে আহবায়ক এবং এমদাদুল হক মাসুদকে সদস্য সচিব করে দায়িত্ব দেওয়া হয়।

৫১ সদস্যবিশিষ্ট কমিটিতে ১৩ জনকে যুগ্ম আহ্বায়কের পদ দেওয়া হয়েছে। বাকি অন্য সবাইকে সদস্য হিসেবে রাখা হয়েছে।
তবে কমিটি ঘোষণার কিছুক্ষণের মধ্যেই বৃহস্পতিবার রাতে যুবদলের কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভুইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ওই কমিটির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রাসেল খান ডালিমের পদ স্থগিত করা হয়। এরপর (২৯ জুন) রাতে কমিটির যুগ্ম আহ্বায়ক মো. অলিউল ইসলাম মিলন এবং সদস্য মো. আরিফুল হকের পদ স্থগিত করার তথ্য জানানো হয়।

‎প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকায় পিরোজপুর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. অলিউল ইসলাম মিলন ও সদস্য মো. আরিফুল হকের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ সাময়িক সময়ের জন্য স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নেতৃদ্বয় দলীয় সকল কার্যক্রম থেকে বিরত থাকবেন।

যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।

এ বিষয়ে জানতে চাইলে জেলা যুবদলের আহবায়ক কামরুজ্জামান তুষার বলেন, যুবদলের ভেতরে শৃঙ্খলা বজায় রাখা আমাদের প্রধান দায়িত্ব। কোনো অনিয়ম বা আপত্তিকর বিষয়ে দলীয়ভাবে সিদ্ধান্ত নেওয়া হয়, এটি তারই অংশ। দলের শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকায় এবং এর সুনির্দিষ্ট প্রমাণ থাকায় তাদের পদ স্থগিত করা হয়েছে।

উল্লেখ্য, ২০২৩ সালের ৫ সেস্টেম্বর মারুফ হাসানকে আহবায়ক ও এমদাদুল হক মাসুদকে সদস্য সচিব করে ৮ সদস্যবিশিষ্ট পিরোজপুর জেলা যুবদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করে তৎকালীন যুবদলের কেন্দ্রীয় কমিটি।

পরবর্তীতে ২০২৪ সালের আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর বিভিন্ন অভিযোগে ওই কমিটির আহ্বায়ক মারুফ হাসান, যুগ্ম আহ্বায়ক মো. বদিউজ্জামান শেখ রুবেল ও রিয়াজ সিকদারকে সংগঠন থেকে বহিষ্কার করে কেন্দ্রীয় কমিটি। পরে সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান তুষারকে আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/