• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
দেবিদ্বারে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার-ফেস্টুন ছাপানো, প্রেস মালিক গ্রেপ্তার বিরলের কালিয়াগঞ্জে চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজছাত্রীর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় এলিজাবেথকে সংবর্ধনা ও SIP-এর ক্ষুদে গ্র্যাজুয়েটদের নিয়ে বর্ণাঢ্য আয়োজন বিরলে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিচারকের বিরুদ্ধে কুৎসা রটনা; ব্যারিস্টার সারোয়ারকে হাইকোর্টে তলব আমন ধান ৬৫ টাকা ও আতপ চাল ৪৮ টাকা কেজি দরে সংগ্রহের সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভুয়া ওয়ারিশান সনদ নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

সিরাজগঞ্জে নারীসহ ২ জনের লাশ উদ্ধার

মোঃ ইয়াছিন আলী সিরাজগঞ্জ / ১৯৫ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার পৃথক স্থান থেকে নারীসহ ২ জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। তারা হলো, ওই উপজেলার নাদোসৈয়দপুর পাটগাড়ি পাড়া গ্রামের আবুল কালামের ছেলে কৃষক শহিদুল ইসলাম (৩৫) ও একই এলাকার মহেশ রৌহালী গ্রামের আমিরুল ইসলামের স্ত্রী রিমা খাতুন (৩২)। তাড়াশ থানার ওসি জিয়াউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, উক্ত কৃষক শহিদুল ইসলাম ঋণগ্রস্থ ও শারীরিক অসুস্থ ছিল। সে দূশ্চিন্তায় বৃহস্পতিবার দুপুরে গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করে। এদিকে একই দিন সকালে স্বামীর সঙ্গে অভিমান করে ওই নারী গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করে। পুলিশ বিকেলে ঘটনাস্থলে গিয়ে তাদের লাশ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য তাদের লাশ সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে ঘটনার প্রকৃত কারণ জানা যাবে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে। এদিকে একইদিন পৃথক স্থানে ২ জনের আত্নহত্যার ঘটনা নিয়ে এলাকায় ব্যাপক শোক ও ক্ষোভের সৃাষ্ট হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/