• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

রূপসায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠানে উপ-পরিচালক_তৌহিদীন ভূইয়া

মোল্লা জাহাঙ্গীর আলম / ৩০০ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

খুলনার রূপসায় আধুনিক, বিষমুক্ত ও জলবায়ু সহনশীল কৃষি উন্নয়নে ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস’ বৃহস্পতিবার ২৬ জুন এর সকাল ১০টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে এই কংগ্রেস অনুষ্ঠিত হয়।

এতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে এবং ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ’ প্রকল্পের আওতায় আয়োজিত এই কংগ্রেসে আধুনিক কৃষি ব্যবস্থাপনা, জলবায়ু সহনশীল কৃষি ও বিষমুক্ত খাদ্য উৎপাদনের রূপরেখা নিয়ে বিশদ আলোচনা হয়।

সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খুলনার অতিরিক্ত উপ-পরিচালক মো. তৌহিদীন ভূইয়া।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা তরুণ কুমার বালা।

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুজিত দাস এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র মৎস্য কর্মকর্তা জ্যোতি কণা দাস, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ বোরহান উদ্দিন, সমবায় কর্মকর্তা মো. ফরিদ আহমেদ,পল্লী উন্নয়ন কর্মকর্তা তারেক ইকবাল আজিজ, সহকারী প্রোগ্রামার মো. ইমরান হোসেন।

এছাড়া আরও বক্তব্য রাখেন কৃষি উদ্যোক্তা রকিব হোসেন সরদার, সনিয়া পারভীন, সাগরিকা প্রমুখ।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান (ভার.) মো. আসাফুর রহমান, জিয়াউল আহসান, ইলিয়াস হোসেন,উপজেলা প্রেস ক্লাবের সভাপতি জিএম আসাদুজ্জামান, প্রেস ক্লাব রূপসার সভাপতি রাজু আহমেদ শহীদ,

রূপসা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আ. রাজ্জাক শেখ, সাংবাদিক উন্নয়ন ফাউন্ডেশনের নির্বাহী সদস্য ফ.ম. আইয়ুব আলী, সাংবাদিক বি এম শহিদুল ইসলাম, পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেসের সদস্যগণ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/