• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

টানলেই উঠছে কার্পেটিং, নিম্নমানের কাজ বন্ধ করালেন হাসনাত আব্দুল্লাহ

দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি / ২০১ Time View
Update : সোমবার, ২৩ জুন, ২০২৫

নিম্নমানের সামগ্রী দিয়ে কার্পেটিং করায় কুমিল্লার দেবিদ্বারে প্রায় আড়াই কিলোমিটার সড়কের কাজ বন্ধ করে দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

সোমবার (২৩ জুন) উপজেলার রসুলপুর ইউনিয়নের আব্দুল্লাহপুর থেকে সুবিল ইউনিয়নের বুড়িরপাড় বাজার পর্যন্ত সড়কের কার্পেটিং কাজ পরিদর্শনে গিয়ে ওই পদ‌ক্ষেপ নেন তিনি। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে সরেজমিনে গিয়ে তিনি দেখেন—মাত্র তিন-চার দিন আগে করা কার্পে‌টিং হাতের টানেই উঠে যাচ্ছে। কোথাও কোথাও বিটুমিন নেই, খোয়া নেই—লাল মাটির উপরেই ঢালাই করা হয়েছে।

পরে তিনি উপজেলা প্রকৌশলীকে ঘটনাস্থলে ডেকে এনে তাৎক্ষণিকভাবে কাজ বন্ধের জন‌্য ব‌লেন ।

জানা গেছে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতায় দুই কোটি টাকার বেশি ব্যয়ে সড়কটির নির্মাণকাজ পায় ‘মেসার্স আরতার অ্যান্ড ইয়েস্টেড ইন্টারন্যাশনাল’ লিমিটেড। চার বছর আগে মেকাডামের কাজ হলেও নির্মাণ সামগ্রীর মূল্যবৃদ্ধির অযুহা‌তে তখন কার্পেটিং স্থগিত রাখা হয়। সম্প্রতি নতুন করে কাজ শুরু হলে অনিয়মের অভিযোগ ওঠে।

এই প্রকল্পের ঠিকাদার সুবিল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক আওয়ামী লীগ নেতা মো. আবু তাহের। স্থানীয়দের অভিযোগ, তার রাজনৈতিক প্রভাবের কারণে কেউ মুখ খুলতে সাহস পাননি।

আব্দুল্লাহপুরের বাসিন্দা আব্দুস সালাম ও অলিউল্লাহ খান বলেন, “আবু তাহের সাবেক এমপি রাজী মোহাম্মদ ফখরুলের ঘনিষ্ঠ এবং সাবেক পৌর মেয়র সাইফুল ইসলাম শামীমের মামা। তাই এলাকাবাসী দীর্ঘদিন নিস্নমা‌নের কাজ মুখ বুজে সহ্য করেছে।”

তবে অভিযোগের বিষয়ে ঠিকাদার আবু তাহের বলেন, “আমি কাজ করছি, উপজেলা ইঞ্জিনিয়ার বুঝে নেবে। সমস্যা থাকলে ঠিক করে দেওয়া হবে।” একপর্যায়ে তিনি স্বীকার করেন কাজ নিম্নমানের হয়েছে এবং দুঃখ প্রকাশ করে বলেন, “সরি, আমি ঠিক করে দেব।”

হাসনাত আব্দুল্লাহ বলেন, “সরকার যে টাকা দেয়, তা জনগণের রক্ত-ঘামের টাকা। এসব টাকায় তৈরি রাস্তা জনসাধারণের জন্য, কারও পকেট ভারী করার জন্য নয়। এভাবে কাজ হলে জনসাধারন চলাচ‌লে কষ্ট পাবে। জনগণের স্বার্থে অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে।”

দেবিদ্বার উপজেলা প্রকৌশলী সবুজ চন্দ্র সরকার বলেন, “সড়ক‌টি আমি নিজে পরিদর্শন করেছি। সত্যিই নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে। ঠিকাদারের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/