• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

ইন্দুরকানীতে বেইলি ব্রিজ ভেঙ্গে পড়েছে, দুশ্চিন্তায় ৬ গ্রামের এইচএসসি পরীক্ষার্থীরা

মোঃ শামীম হোসাইন / ২৬৪ Time View
Update : শনিবার, ২১ জুন, ২০২৫
oplus_0

পিরোজপুরের ইন্দুরকানীতে বেইলি ব্রিজ ভেঙ্গে কয়লা বোঝাই একটি ট্রাক খালে পড়ে গেছে। ফলে কলারন-সন্যাসী-মোরেলগঞ্জ-মোংলা-শরণখোলা রুটসহ একাধিক এলাকার সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন সহস্রাধিক মানুষ। সব থেকে বেশি দুশ্চিন্তায় আছে ৬ গ্রামের এইচএসসি পরীক্ষার্থীরা।

ঘটনার ‎দ্বিতীয় দিন শনিবার (২১ জুন) বিকাল পর্যন্ত ডুবে যাওয়া বেইলি ব্রিজের প্লেটগুলো সরানো হলেও ট্রাকটি এখনো উদ্ধার করা যায়নি। এর আগে শুক্রবার (২০ জুন) রাত ২টার দিকে ইন্দুরকানী উপজেলার চন্ডিপুর মালবাড়ি এলাকায় ব্রিজ ভেঙ্গে ট্রাকটি খালে পড়ে যায়।
‎এলাকাবাসীর অভিযোগ,ব্রিজটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ থাকলেও নেওয়া হয়নি মেরামতের উদ্যোগ। ফলে এখন চরম দুর্ভোগের শিকার তারা।

‎স্থানীয় বাসিন্দা মো. মিরাজ বলেন,ইট ভাটা কর্তৃপক্ষের স্বেচ্ছাচারিতার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। ব্রিজের অপর পাশে চন্ডিপুর ইউনিয়নের ৬টি গ্রামের মানুষের প্রয়োজনীয় সব কাজ করতে এপারে চন্ডিপুর বাজারে আসতে হয়। ব্রিজ ভেঙ্গে যাওয়ার কারণে এই এলাকার হাজার হাজার মানুষ এখন ভোগান্তির মধ্যে রয়েছেন। পাশাপাশি ওপারে অনেক শিক্ষার্থী আছে যাদের আগামী ২৬ তারিখে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। তারা সব থেকে বেশি দুশ্চিন্তায় আছে।

‎স্থানীয় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী কলারন গ্রামের ছাত্রী জুই আক্তার বলেন, আগামী ২৬ তারিখ আমাদের এইচএসসি বাংলা পরীক্ষা। এই ব্রিজটি এর আগে মেরামত করা না হলে আমাদের অনেক ক্ষতি হয়ে যাবে। আমাদের অনেক পথ ঘুরে পরীক্ষার সেন্টারে যেতে হবে। আমাদের অনেক সময় নষ্ট হবে।

‎তবে এ ব্যাপারে পিরোজপুর সড়ক ও জনপদের বিভাগের উপ বিভাগীয় প্রকৌশলী টি. এম. রাজিমুল আলীম রাজু বলেন, আমরা ইতোমধ্যে বেইলি ব্রিজটির ভাঙ্গা ও পানিতে ডুবে থাকা প্লেট ও পাতগুলো সরানোর কাজ করছি। তবে ট্রাকটি এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। আশা করছি এক সপ্তাহের মধ্যে ব্রিজটি মেরামত করা সম্ভব হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/