• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

আগামী নির্বাচনে কুমিল্লা শহর থেকে নমিনেশন চাইবো-মনিরুল হক চৌধুরী

শাহাদাত কামাল শাকিল / ১৫০ Time View
Update : শনিবার, ২১ জুন, ২০২৫

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মনিরুল হক চৌধুরী বলেছেন, আমার স্বপ্নের ঠিকানা কুমিল্লা। কুমিল্লা আমার শহর।

আমি কোতয়ালীর সন্তান। আগামী জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা শহর থেকে নমিনেশন চাইবো। নিয়মানুযায়ী একজন প্রার্থী তিনটি আসনে নির্বাচন করার বিধান রয়েছে। আমি কোথায় থেকে নির্বাচন করবো সেটা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলবেন। গতবার দল থেকে আমাকে নমিনেশন দিতে চেয়েছিল, তখন আমি জেলে ছিলাম। শুক্রবার (২০ জুন) বিকালে নগরীর নোয়াগাঁও চৌমুহনীতে মহানগর দক্ষিণ থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, স্বপ্নের কুমিল্লাকে সমৃদ্ধি করতে হলে মহানগরকে সমৃদ্ধি করতে হবে।
মহানগর দক্ষিণ থানা বিএনপি। আহবায়ক মোহাম্মদ হানিফ এর সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক সোহেল মজুমদারের সঞ্চালনায় জনসভায় উপস্থিত ছিলেন বিএনপি নেতা শাহআলম মজুমদার, কাজী মাহবুবুর রহমান, সদর দক্ষিণ উপজেলা বিএনপির আহবায়ক এডভোকেট আখতার হোসাইন, যুগ্ম আহবায়ক ইসমাইল মজুমদার, সদস্য সচিব ওমর ফারুক চৌধুরী, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ খলিলুর রহমান মজুমদার, সদর দক্ষিণ উপজেলা যুবদল সভাপতি আবুল কালাম আজাদ খোকা, ২২নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, সদর দক্ষিণ উপজেলা ছাত্রদলের সমন্বয়ক নুর মোহাম্মদ মজুমদারসহ মহানগর দক্ষিণ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/