• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

বন্দর উপজেলায় ৩ দিন ব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক / ১২৮ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫

“দেশী ফল বেশী খাই, আসুন ফলের গাছ লাগাই”-এ প্রতিপাদ্যকে সামনে রেখে বন্দর উপজেলায় তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা শুরু হয়েছে।

নূর এ আজাদ নারায়নগঞ্জ প্রতিনিধি: ১৯ জুন বৃহস্পতিবার বেলা ১১ টায় বন্দর উপজেলা পরিষদ প্রাঙ্গনে জাতীয় ফল মেলার ৩ দিন ব্যাপী প্রদর্শনীর প্রথম দিনের শুভ উদ্বোধনে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা কৃষি অফিসার তাসলিমা আক্তার।

উদ্বোধনী অনুষ্ঠানে কৃষি অফিসার তাসলিমা আক্তার বলেন, ফলের মাধ্যমে বৈচিত্র্যময় হয় মানুষের খাদ্যাভ্যাস। পাশাপাশি ফল বিভিন্ন প্রয়োজনীয় ভিটামিন, খনিজ, এন্টিঅক্সিডেন্ট এবং ফাইবারের অসাধারণ উৎস। নিয়মিত ফল খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। তাই নিয়ম করে সকল ঋতুতে দেশীয় মৌসুমী ফল খেতে হবে। ফলের উৎপাদন বৃদ্ধিতে বাড়ির আঙিনায় বা ছাদে এবং সম্ভাবনাময় সকল ক্ষেত্রে ফলের গাছ রোপন করতে হবে।

মেলায় বিভিন্ন দেশীয় ফল প্রদর্শন করা হয়। তিনদিন ব্যাপি এ প্রদর্শনী চলবে ১৯ থেকে ২১ জুন পর্যন্ত।

এ সময় আরো উপস্থিত ছিলেন, বন্দর উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. আশ্রাফুল ইসলাম, সমাজসেবা অফিসার ফয়সাল কবির, যুব অফিসার শাহেনশাহ ভূঁইয়া, কৃষি সম্প্রসারণ অফিসার আরিফুল ইসলাম সহ বিভিন্ন ইউনিয়নের দায়িত্বরত উপ-সহকারী কৃষি অফিসারগণ সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/