• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

পঞ্চগড়ের দেবীগঞ্জে ৫৬ শ্রমিক ঈদ বোনাস থেকে বঞ্চিত, মানববন্ধনে হুঁশিয়ারি

মোমিন ইসলাম সরকার দেবীগঞ্জ পঞ্চগড় প্রতিনিধি: / ১৮৯ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫

প্রজনন বীজ উৎপাদন কেন্দ্র, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট-এর ৫৬ জন অনিয়মিত শ্রমিককে ঈদুল আযহার বোনাস না দেওয়ার প্রতিবাদে আজ সকাল ৮টায় দেবীগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মোট ৯২ জন অনিয়মিত শ্রমিকের মধ্যে ৩৬ জনকে উৎসব বোনাস প্রদান করা হলেও, বাকি ৫৬ জনকে বঞ্চিত করায় চরম ক্ষোভ প্রকাশ করেন শ্রমিকরা।
মানববন্ধনে অংশগ্রহণকারী শ্রমিকরা বলেন,আমরা ৯২ জন একই প্রতিষ্ঠানে কাজ করি, তাহলে কেন আমাদের ৫৬ জনকে বোনাস থেকে বঞ্চিত করা হলো? এটা চরম বৈষম্য।”
তারা আরও বলেন, ৩৬ জন শ্রমিকের মধ্যে মাত্র ১৩ জন বর্তমানে কর্মরত রয়েছেন। অথচ বোনাস থেকে বঞ্চিত শ্রমিকদের অনেকে কাজ না পেয়েও বোনাসের জন্য প্রতীক্ষায় ছিলেন। বক্তারা দাবি করেন, তাদের দাবি না মানা হলে আমরা অমরন অনশনে আশার হুশিয়ারি দেন ।
মানববন্ধনে উপস্থিত ছিলেন শ্রমিক সংগঠনের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম ও সভাপতি মো. মোফাজ্জল হোসেন, তারা বলেন, বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হলেও কোন সন্তোষজনক উত্তর পাওয়া যায়নি।
মো. মোফাজ্জল হোসেন বলেন,সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠানেই ঈদ বোনাস দেয়া হয়, অথচ এখানে অধিকাংশ শ্রমিক বঞ্চিত—এটা মেনে নেওয়া যায় না।”
এ বিষয়ে জানতে চাইলে মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. অমল কুমার দাস বলেন,৩৬ জন শ্রমিক অনেক দিন থেকে এখানে কাজ করে তাই তাদের বোনাস প্রদান করা হয়েছে। অন্য ৫৬ জন মাত্র এক বছর হলো অনিয়মিত হয়েছেন। বাজেট সীমিত থাকায় এবছর তাদের দেয়া সম্ভব হয়নি, আগামী বছরে বিষয়টি বিবেচনা করা হবে।তিনি আরও বলেন,১৫ হাজার টাকা করে ৩৬ জন শ্রমিককে বোনাস দেয়া হয়েছে। মূলত শ্রমিক নেতাদের মাধ্যমেই বাজেট সংগ্রহ করে এই বিতরণ করা হয়।”
শ্রমিকদের দাবি আদায় না হলে পরবর্তীতে তারা আরও বৃহত্তর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/