• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
শিরোনাম
দেবিদ্বারে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার-ফেস্টুন ছাপানো, প্রেস মালিক গ্রেপ্তার বিরলের কালিয়াগঞ্জে চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজছাত্রীর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় এলিজাবেথকে সংবর্ধনা ও SIP-এর ক্ষুদে গ্র্যাজুয়েটদের নিয়ে বর্ণাঢ্য আয়োজন বিরলে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিচারকের বিরুদ্ধে কুৎসা রটনা; ব্যারিস্টার সারোয়ারকে হাইকোর্টে তলব আমন ধান ৬৫ টাকা ও আতপ চাল ৪৮ টাকা কেজি দরে সংগ্রহের সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভুয়া ওয়ারিশান সনদ নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

দিনাজপুর জেলা প্রশাসকের পরিদর্শন এবং বিনা মূল্যে সার ও বীজ বিতরণ

মুসলিম হক বিরল (দিনাজপুর)॥ / ২২০ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫

দিনাজপুরের বিরলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে চলতি অর্থ বছরে বিনা মূল্যে রোপা আমন ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে।
বৃহষ্পতিবার (১৯ জুন) দুপুরে দিনাজপুর জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম উপজেলা পরিষদ চত্বরে একটি গাছের চারা রোপণ করে উপজেলার মাসিক পরিদর্শন কর্মসূচির সূচনা করেন। পরে তিনি উপজেলা কৃষি বিভাগের আয়োজনে উপজেলার ৫ হাজার ১শ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে চলতি অর্থ বছরের রোপা আমন ধানের বীজ, ২০ কেজি রাসায়নিক সার এবং স্মলহোল্ডার এগ্রিকালচার কম্পিটিটিভনেস প্রজেক্টের আওতায় কৃষকদের মাঝে ভর্তুকি মূল্য কৃষি যন্ত্রপাতি ও পরিবহন হিসেবে ট্রাকর বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ইন্দ্রজিত সাহা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক আহমেদ, উপজেলা কৃষি অফিসার মোস্তফা হাসান ইমাম, উপজেলা প্রকৌশলী আনোয়ার হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুর রহমান প্রমুখসহ অন্যান্য কর্মকর্তারা। পরে তিনি উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শন ও কর্মকর্তা-কর্মচারীদের কথা বলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/