• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

সংবাদ সম্মেলনে ছাত্রদল নেতা শামীমকে ষড়যন্ত্রমুলক ফাঁসানো হয়েছে দাবি

রাজিব হোসেন, শরণখোলা / ১৯৮ Time View
Update : বুধবার, ১৮ জুন, ২০২৫

খুলনা সদর থানার শিপিয়ার্ড  রোড চানমারি বাজারে এলাকায় ১৭ জুন গভীর রাতে যৌথ বাহিনীর হাতে আটক হন শরণখোলা  উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব শামীম শিকদার। দলের আভ্যন্তরীণ কোন্দল ও ষড়যন্ত্রমূলক ভাবে তাকে ফাঁসানো হয়েছে এমন দাবি করে ১৮ জুন  দুপুরে শরণখোলা  উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন তার বাবা আব্দুল হালিম শিকদার। 

লিখিত অভিযোগে আব্দুল হালিম জানায় তার ছেলে শামীম শিকদার সুনামের সাথে গত ৫-৬ বছর জাতীয়তাবাদী ছাত্রদলের শরনখোলা উপজেলা শাখার সদস্য সচিবের দায়িত্ব পালন করে আসছে।

দায়িত্ব পালনকালীন সময় আওয়ামী  ফেসিস সরকার বিরোধী  বিভিন্ন কর্মকান্ডের জন্য সন্ত্রাসী কর্তৃক শারীরিকভাবে লাঞ্ছিত এবং ২০১৬ সালে নাশকতার মামলায় গ্রেফতার হয় শামীম। লিখিত অভিযোগে তিনি আরো জানান তার ছেলেকে গত ১৬ জুন পারিবারিক কাজে খুলনায় পাঠানো হয়। সেখানে তার আত্মীয়র বাসা থেকে  যৌথ বাহিনী তাকে মাদকসহ গ্রেফতার করে। যা তিনি ১৭ জুন মোবাইল ফোনে জানতে পারে। তিনি দাবি করেন তার ছেলের রাজনৈতিক ক্যারিয়ারে ঈষান্বিত হয়ে একটি মহল ষড়যন্ত্র করে ফাঁসিয়ে দিয়েছে। এটা দলের আভ্যন্তরীণ কোন্দল বলে তিনি মনে করেন। তিনি দাবী করেন ছাত্রদলের রাজনৈতিক অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করে শামীম শিকদার যাতে ন্যায় বিচার পায় তার  দাবি জানান। 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/