• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

প্রকৌশলী মামুনুর রশীদ মামুন এর জানাযা ও দাফন সম্পন্ন

মুসলিম হক বিরল (দিনাজপুর)।। / ২৬৪ Time View
Update : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫

বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্যজোট দিনাজপুর জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারস এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিইএব) দিনাজপুর জেলা শাখার সদস্য সচিব, ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ারস বাংলাদেশ (আইডিইবি) দিনাজপুর জেলা শাখার গ্রন্থাগার ও দপ্তর সম্পাদক, বিরল উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক, মাদ্রাসাতুদ দাওয়াহ এর পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক, প্রফেশনাল মুভমেন্ট অব বাংলাদেশ জাতীয় নির্বাহী কমিটির সহ সাধারণ সম্পাদক ও দিনাজপুর জেলা শাখার সভাপতি, ভোকেশনাল শিক্ষক সমিতি-বাংলাদেশ নির্বাহী কমিটির প্রযুক্তি ও গবেষণা সম্পাদক, দৌলতপুর দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের ভোকেশনাল শাখার শিক্ষক প্রকৌশলী মামুনুর রশীদ মামুন (৪৫) এর জানাযা ও দাফন সম্পন্ন হয়েছে। সোমবার সকাল সাড়ে ১১ টায় আকস্মিক হৃদরোগাক্রান্ত হয়ে অসুস্থতাজনিত কারণে ইন্তেকাল (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) করেছেন। মৃত্যুকালে তিনি মা, স্ত্রী, ১ ছেলে, ১ মেয়ে, ৪ভাই, ২ বোন, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সোমবার রাত ১০ টায় বিরল উপজেলার শহরগ্রাম ইউনিয়নের শহরগ্রাম চেয়ারম্যান পাড়ায় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন কার্য সম্পন্ন করা হয়।
পেশাজীবী সংগঠক প্রকৌশলী মামুনুর রশীদ মামুন এর আকস্মিক ইন্তেকালে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, স্বেচ্ছাসেবী ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ পৃথক পৃথক বার্তায় গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে জানাযা ও দাফন কার্যে অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/