• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

নাজিরপুরে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

মোঃ শামীম হোসাইন / ১৪৬ Time View
Update : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫

পিরোজপুরের নাজিরপুরে ৪৮০ পিস ইয়াবাসহ মো. লিমন হাওলাদার জিহাদ (২১) ও মো. রুবেল মিয়া (৩২) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে স্থানীয় জনতা।

সোমবার (১৬ জুন) রাতে উপজেলার শ্রীরামকাঠি ফেরিঘাট এলাকায় তাদের আটক করা হয়।

জানা যায়, বহিরাগত দুই ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হলে শ্রীরামকাঠি বন্দর বাজার এলাকার মাসুম ও আরিফের নেতৃত্বে স্থানীয়রা তাদের ধরে ফেলেন। এ সময় তাদের কাছ থেকে ৪৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে খবর পেয়ে নাজিরপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে।

আটক লিমন হাওলাদার জিহাদ সদর উপজেলার শিকারপুর গ্রামের মো. টিপু হাওলাদারের ছেলে এবং রুবেল মিয়া নেছারাবাদ উপজেলার সোহাগদল গ্রামের মো. চান মিয়ার ছেলে।

নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদ আল ফরিদ ভূঁইয়া বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয়রা প্রথমে দুই ব্যক্তিকে আটক করে। পরে এসআই সরোয়ার ও এসআই রহমতের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে ইয়াবাসহ তাদের গ্রেফতার করে। আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে মঙ্গলবার আদালতে পাঠানো হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/