• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:১১ অপরাহ্ন
শিরোনাম
দেবিদ্বারে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার-ফেস্টুন ছাপানো, প্রেস মালিক গ্রেপ্তার বিরলের কালিয়াগঞ্জে চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজছাত্রীর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় এলিজাবেথকে সংবর্ধনা ও SIP-এর ক্ষুদে গ্র্যাজুয়েটদের নিয়ে বর্ণাঢ্য আয়োজন বিরলে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিচারকের বিরুদ্ধে কুৎসা রটনা; ব্যারিস্টার সারোয়ারকে হাইকোর্টে তলব আমন ধান ৬৫ টাকা ও আতপ চাল ৪৮ টাকা কেজি দরে সংগ্রহের সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভুয়া ওয়ারিশান সনদ নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

না ফেরার দেশে পারি জমালেন সাংবাদিক মজিবর রহমান সেখ

সিরাজুল ইসলাম নিজস্ব প্রতিবেদকঃ / ৩৪১ Time View
Update : সোমবার, ১৬ জুন, ২০২৫

ঠাকুরগাঁওয়ের বিশিষ্ট,সাংবাদিক মজিবর রহমান শেখ (৪৮) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। সোমবার ভোরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
দীর্ঘদিন ধরে তিনি দৈনিক নবচেতনা পত্রিকার ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছিলেন। সাংবাদিকতা পেশায় তার নিষ্ঠা ও নিরলস পরিশ্রমের জন্য তিনি সহকর্মীদের কাছে ছিলেন শ্রদ্ধার পাত্র।
মৃত্যুকালে তিনি ২ স্ত্রী, দুই মেয়ে, এক ছেলে, আত্তীয়-সজন, বন্ধু-বান্ধবসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
সাংবাদিক মজিবরের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ঠাকুরগাঁওয়ের বাংলাদেশ প্রেসক্লাব হরিপুর উপজেলা শাখার সভাপতি সাংবাদিক গোলাম রব্বানী, সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃসিরাজুল ইসলাম , এবং অত্র সংগঠনের সংবাদ কর্মীগন। এছাড়াও শোক জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরাও।
প্রথম জানাজা অনুষ্ঠিত হয় সোমবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার সালান্দর উচ্চ বিদ্যালয় মাঠে। পরে মরদেহ নেওয়া হয় তার নিজ গ্রাম বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া ইউনিয়নের বাদমেছিল গ্রামে। সেখানে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/