• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

দেবিদ্বারে ঈদের ছুটিতে ও থেমে নেই পরিবার পরিকল্পনা বিভাগের স্বাস্থ্যসেবা কার্যক্রম

মোহাম্মদ উল্লাহ ভূইয়া (সোহাগ) / ২৮০ Time View
Update : সোমবার, ১৬ জুন, ২০২৫

ঈদের ছুটিতেও কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের নিয়ন্ত্রণাধীন মা ও শিশু কল্যাণ কেন্দ্রে জরুরী সেবা মিলেছে। ঈদের ছুটিকালীন সময়ে যখন অন্যান্য প্রতিষ্ঠানগুলোতে সেবা পেতে বিড়ম্বনার শেষ নেই, তখন দেবিদ্বার উপজেলাধীন মা ও শিশু কল্যাণ কেন্দ্র থেকে জরুরী মা ও শিশু সেবা পেয়েছেন নারীরা। ঈদুল আজহার ছুটিতে অন্যান্য প্রতিষ্ঠানে চিকিৎসক সংকট সহ নানা কারণে আশানুরুপ সেবা না মিললেও পরিবার পরিকল্পনার সেবা কেন্দ্র থেকে জরুরী সেবার আওতাধীন বিনামূল্যে গর্ভকালীন সেবা, প্রসব সেবা, প্রসব পরবর্তী সেবা, শিশু সেবা, কৈশোর কালীন কিশোর-কিশোরীদের স্বাস্থ্য সেবাসহ জরুরী স্বাস্থ্য সেবা প্রদান করা হয়েছে। গত ০৫ ই জুন থেকে মা ও শিশু কল্যাণ কেন্দ্রে নারীদের এই জরুরী সেবা প্রদান অব্যাহত রাখা হয়েছে। সংকটকালে এমন জরুরী সেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন সেবা গ্রহীতারা।

সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে,দেবিদ্বার উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ রবিউল ইসলাম ও সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে (গত ২৮ মার্চ) থেকে চলাকালীন সরকারি ছুটিতেও দেবিদ্বার উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের নিয়ন্ত্রণাধীন প্রতিটি ইউনিয়নে মা ও শিশু কল্যাণ কেন্দ্রে নারীদের জরুরী সেবা নিশ্চিত করা হয়েছে।( গত ৫ই জুন থেকে ১৩ই জুন পর্যন্ত উপজেলার ৩৫ জনকে গর্ভকালীন সেবা, ০৪জনকে স্বাভাবিক প্রসব করানো, ০৪জনকে প্রসব পরবর্তী সেবা প্রদান করা হয়েছে। এছাড়া ২০ জন শিশু, ০৬ জন কিশোর-কিশোরীসহ ১৫ জন সাধারণ রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। মা ও শিশু কল্যাণ কেন্দ্রে সেবা নিতে আসা উপজেলার এলাহাবাদ ইউনিয়নের এক প্রসূতি রোগীর স্বামী জানান, ঈদের একদিন পরেই প্রসব সমস্যা নিয়ে আমার স্ত্রীকে মা ও শিশু কল্যাণ কেন্দ্রে নিয়ে যাই। সেখানকার সেবা পেয়ে আমরা সন্তুষ্ট। অন্যান্য ক্লিনিকের চেয়েও ভালো পরিবেশে সেবা পেয়েছি।বৃহস্পতিবার (১২ই জুুন) সকালে সরেজমিনে দেখা যায় ঈদের ছুটিতে দেবিদ্বার উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের সকল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে জরুরী সেবা প্রদান করা হচ্ছে।

এবিষয়ে দেবিদ্বার উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রবিউল ইসলাম জানান সেবার চেয়ে বড় ধর্ম আর কিছু নেই। চাকরি জীবনে কর্তব্যকে সবসময় প্রাধান্য দেওয়া উচিত। জরুরি পরিস্থিতিতে মানুষের পাশে থাকার চেয়ে বড় আনন্দ আর কিছু হতে পারে না।।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/