• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

ঝিনাইদহে ছেলের কোদালের কোপে বাবার মৃত্যু, ছেলে আটক

আবু বকর সিদ্দিক স্বপন, ঝিনাইদহ: / ৩০১ Time View
Update : সোমবার, ১৬ জুন, ২০২৫

ঝিনাইদহ সদর উপজেলার গান্না ইউনিয়নের শংকরপুর গ্রামে ছেলের কোদালের কোপে শাহাদত (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার (১৬ জুন ২০২৫) সকাল ১১টার দিকে গ্রামের মাঠে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।

নিহত শাহাদতের স্ত্রী জানান, তার ছেলে ফয়সালই তার স্বামীকে হত্যা করেছে। তিনি বলেন, “আমার স্বামীকে খুন করেছে আমাদেরই ছেলে ফয়সাল।”

প্রত্যক্ষদর্শীরা জানান, বাবা শাহাদত ও ছেলে ফয়সাল দুজন মিলে মরিচের খেতে কাজ করছিলেন। হঠাৎ তাদের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে ফয়সাল কোদাল দিয়ে বাবার মাথায় আঘাত করে। ঘটনাস্থলেই বাবা শাহাদতের মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, ফয়সাল দীর্ঘদিন ধরে বাবা-মায়ের ওপর শারীরিক নির্যাতন চালিয়ে আসছিলেন। এর আগেও একাধিকবার তাদের বেধড়ক মারধর করে হাসপাতালে পাঠিয়েছেন তিনি।

ঘটনার খবর পেয়ে ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন ঘটনাস্থলে ছুটে যান। তিনি বলেন, “প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ঘাতক ছেলে ফয়সালকে আটক করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে, প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এই মর্মান্তিক ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/