• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

ভুল বীজ দিয়ে প্রতারণা: ঝিনাইদহ নার্সারী এন্ড বীজ ভান্ডারকে জরিমানা ২৫ হাজার টাকা

আবু বক্কর সিদ্দিক স্বপন, ঝিনাইদহ: / ১৫৪ Time View
Update : রবিবার, ১৫ জুন, ২০২৫

ঝিনাইদহে এক কৃষকের অভিযোগের ভিত্তিতে অভিযানে গিয়ে ভুল ধরণের বীজ বিক্রির সত্যতা পাওয়ায় “ঝিনাইদহ নার্সারি এন্ড বীজ ভান্ডার” নামের একটি প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী ইউনিয়নের কাশিপুর গ্রামের কৃষক রবিউল ইসলাম অভিযোগ করেন, তিনি ঝিনাইদহ শহরের ২নং পানির ট্যাঙ্কির সামনে অবস্থিত “ঝিনাইদহ নার্সারি এন্ড বীজ ভান্ডার” থেকে ব্রি-ধান ১০৩ এর বীজ কিনলেও প্রকৃতপক্ষে তাকে আপন সীড স্টোরের ব্রি-ধান ৫১ সরবরাহ করা হয়। এতে তার চাষ করতে অনেক সমস্যা হতে পারে। বিষয়টি জানার পর তিনি সরাসরি ঝিনাইদহ জেলা বীজ প্রত্যয়ন অফিসে মোখিক অভিযোগ করেন।

অভিযোগের ভিত্তিতে ১৫ জুন ২০২৫, রোববার দুপুর ১২টার দিকে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নিশাত মেহরান, জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা মো. মাসুদ হোসেন পলাশ ও সদর উপজেলা কৃষি কর্মকর্তা নুরুন নবী যৌথভাবে অভিযান পরিচালনা করেন।

অভিযানে গিয়ে দেখা যায়, প্রতিটি আপন সীড বীজের প্যাকেটে স্টিকার লাগিয়ে ভিন্ন নাম্বার ব্যবহার করে বাজারজাত করা হচ্ছে। তদন্তে কৃষকের অভিযোগের সত্যতা পাওয়া যায় এবং একই সাথে কিছু বীজের বৈধতা না থাকায় প্রতিষ্ঠানটি বাংলাদেশে অনুমোদনবিহীন বীজও বিক্রি করছে বলে প্রমাণিত হয়।

এ কারণে প্রতিষ্ঠানটিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং কৃষক রবিউল ইসলামের বীজ ক্রয়ের সম্পূর্ণ অর্থও তাকে ফেরত প্রদান করা হয়।

এ বিষয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, কৃষকদের সঙ্গে এধরনের প্রতারণা কোনোভাবেই বরদাশত করা হবে না। ভবিষ্যতেও এ ধরনের অনিয়ম রোধে নিয়মিত অভিযান চালানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/