• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

বাসচাপায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যুবক নিহত

মো. শামীম হোসাইনঃ / ১৫৭ Time View
Update : শনিবার, ১৪ জুন, ২০২৫

পিরোজপুরে বাসচাপায় মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে সিহাব খলিফা (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার (১৪ জুন) সকাল সাড়ে ১০টার দিকে পিরোজপুর পাড়েরহাট সড়কের বড়পুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সিহাব খলিফা ইন্দুরকানী উপজেলার হোগলাবুনিয়া গ্রামের বাদশা খলিফার ছেলে।

প্রত্যক্ষদর্শী ও থানা সূত্রে জানা গেছে, মোটরসাইকেল আরোহী সিহাব খলিফা বাড়ি থেকে পিরোজপুর সদরে যাচ্ছিল। পথে পাড়েরহাট সড়কের বড়পুল থেকে নামার সময় পিছন দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস ধাক্কা দেয়। এতে সিহাব মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যান।

গুরুতর অবস্থায় স্থানীয়রা শিহাবকে পিরোজপুর জেলা হাসপাতালে নিলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে খুলনা মেডিকেলে স্থানান্তর করেন। কিন্তু হাসপাতাল থেকে বের করার আগেই তার মৃত্যু হয়।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/