• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
দেবিদ্বারে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার-ফেস্টুন ছাপানো, প্রেস মালিক গ্রেপ্তার বিরলের কালিয়াগঞ্জে চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজছাত্রীর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় এলিজাবেথকে সংবর্ধনা ও SIP-এর ক্ষুদে গ্র্যাজুয়েটদের নিয়ে বর্ণাঢ্য আয়োজন বিরলে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিচারকের বিরুদ্ধে কুৎসা রটনা; ব্যারিস্টার সারোয়ারকে হাইকোর্টে তলব আমন ধান ৬৫ টাকা ও আতপ চাল ৪৮ টাকা কেজি দরে সংগ্রহের সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভুয়া ওয়ারিশান সনদ নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

বিরলে ৪২ পিস ইয়াবা’সহ যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক গ্রেফতার

মুসলিম হক বিরল / ২৫২ Time View
Update : বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫

বিরল থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে মধ্যরাতে মাদক বিক্রির সময় উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট’সহ আটক করা হয়েছে। আটককৃতের বিরুদ্ধে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
বিরল থানা এলাকায় মাদক দ্রব্য উদ্ধার, গ্রেফতারী পরোয়ানা তামিল অভিযান ডিউটি করাকালে ১১ জুন ২০২৫ রাত ১.১৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে বিরল থানার অফিসার ইনচার্জ আব্দুস ছবুরের নির্দেশনায় এস.আই গোলাম রব্বানী সঙ্গীয় অফিসার ফোর্স’সহ বিরল পৌর-শহরের শংকরপুর মহল্লার মৃত. ছলেমান মিয়া’র ছেলে উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. তানজিউল ইসলাম লাবু (৫০)’কে তার বাড়ির ক্যাচি গেটের সামনে পাকা রাস্তার উপর অবৈধ মাদকদ্রব্য ইয়াবা বিক্রির সময় তাকে হাতেনাতে আটক করে। আটকের পর তার নিকট থেকে ৪২ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬ (১) সারণির ১০ (ক) ধারায় একটি মামলা (নম্বর-১০/১৬৭) দায়ের করা হয়েছে।
বুধবার তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন বিরল থানার অফিসার ইনচার্জ আব্দুস ছবুর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/