• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

অধ্যাপক বি.এম. নাগিব হোসেনের জন্মভূমি আগমনে নেতাকর্মীদের পক্ষ থেকে ঈদ-পরবর্তী ফুলেল সংবর্ধনা

বিশেষ প্রতিনিধিঃ চৌধুরী জুয়েল রানা / ১৫২ Time View
Update : বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫

ঈদ-উল-আজহার পরবর্তী সময়ে নিজ জন্মভূমি নড়াইল জেলার কালিয়া উপজেলার নড়াগাতী থানার দক্ষিণ যোগানিয়া গ্রামে ফিরেছেন প্রখ্যাত শিক্ষাবিদ ও জাতীয়তাবাদী রাজনৈতিক চিন্তার ধারক অধ্যাপক বি.এম. নাগিব হোসেন। বৃহস্পতিবার বিকাল ৪:০০টার দিকে তিনি ঢাকা থেকে যাত্রা করে গোপালগঞ্জ- চাপাইলব্রিজ হয়ে দক্ষিণ যোগানিয়া গ্রামে প্রবেশ করেন।

পথে চাপাইল ব্রিজ এলাকায় স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে এক আবেগঘন সংবর্ধনার আয়োজন করেন। সেখান থেকে একটি বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা তাকে নিয়ে দক্ষিণ যোগানিয়া গ্রামে নিজ বাড়িতে উদ্দেশ্যে যাত্রা করেন।

সংক্ষিপ্ত বক্তব্যে অধ্যাপক বি.এম. নাগিব হোসেন বলেন— “ঈদের এই পবিত্র সময়ে নিজের শিকড়ে ফিরতে পারাটা আমার জন্য পরম সৌভাগ্যের। এই মাটি, এই মানুষ — এটাই আমার আত্মিক শক্তি।”

পথসভা শেষে তিনি নিজ পৈতৃক বাড়িতে যান এবং গ্রামবাসীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

স্থানীয় নেতাকর্মীরা বলেন, ঈদের পর অধ্যাপক নাগিব হোসেনের এ আগমন পুরো এলাকায় উৎসবের আবহ তৈরি করেছে। তার সরব উপস্থিতি রাজনৈতিকভাবে এলাকাকে আরও সংগঠিত ও সক্রিয় করে তুলবে বলে তারা আশা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/