• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

পিরোজপুরে মাদক বিরোধী মানববন্ধন ও সভা

মোঃ শামীম হোসাইন / ১৭৭ Time View
Update : বুধবার, ১১ জুন, ২০২৫

আসুন মাদক মুক্ত সমাজ গড়ি, আমরা সবাই মিলে মাদককে না বলি এই স্লোগান সামনে রেখে পিরোজপুরের নাজিরপুরে মাদক বিরোধী মানববন্ধন ও সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ১১ জুন বেলা ১১টায় উপজেলার মাটিভাংগা ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণের আয়োজনে স্থানীয় মাহমুদকান্দা সড়কের ঘন্টাব্যাপী এ মানববন্ধন ও সভা অনুষ্ঠিত হয়।

মাটিভাংগা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শহিদুল ইসলাম হেকমতের সভাপতিত্বে ও মো. শহিদুল ইসলাম সজলের সঞ্চালনায় বক্তব্য রাখেন, মো. আরিফুজ্জামান তুহিন, ওমর আলী শেখ, ইউপি সদস্য মো. শাহ নিয়াজ ফরাজি হিরু, এস এম নুর আলম, মতিউর রহমান, মাও: জহিরুল ইসলাম নাজেরী, সাবেক বন কর্মকর্তা মো. এনামুল হক, এস এম আপেল মাহমুদ, মোল্লা মো. সফিকুর রহমান প্রমূখ।
এসময় বক্তারা বলেন, ‘মাদক আমাদের পরিবার, সমাজ, দেশ কুড়ে কুড়ে খাচ্ছে আমরা যদি এখনও সচেতন না হই তাহলে ভবিষ্যৎ প্রজন্মকে আমরা হারিয়ে ফেলবো। আমরা মাদকসেবী ও ব্যবসায়ীদের প্রতিরোধ গড়ে তুলে তাদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা নিশ্চিত করতে ঐক্যবদ্ধ হয়েছে।

আমরা যদি পাড়া-মহল্লায় থেকে মাদক বিরুদ্ধে আন্দোলন গড়ে না তুলি তাহলে এদেশ থেকে মাদক নির্মূল করতে পারবো। আসুন মাদক ব্যবসায়ী বা সেবী আমাদের সন্তান হলে তাকে সামাজিক, পারিবারিক ও রাষ্ট্রীয় শাস্তির ব্যবস্থা করি। এ ভাবে আমরা মাদকের বিরুদ্ধে অবস্থান নিলে অচিরেই মাদক হারিয়ে যাবে।’

এসময় বক্তারা আরো বলেন, যারা জনপ্রতিনিধি তার স্থানীয় ভাবে ও প্রশাসন আইনি ভাবে মাদকের বিরুদ্ধে অবস্থান নিলে একটি মাদক মুক্ত সুন্দর পরিবার, সমাজ, রাষ্ট্র গড়তে পারবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/