• মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
সিরাজগঞ্জ উল্লাপাড়ায় জোর পূর্বক ভিজিএফ কার্ড নেওয়ার চেষ্টা! অবসরে গেলেন র‍্যাব মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান এবং এসবির অতিরিক্ত আইজি মোঃ গোলাম রসুল নাগরপুর প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল: শান্তি ও ঐক্যের বার্তা সাইনিং সিতোরিউ কারাতে একাডেমির ছাত্র-ছাত্রীদের কারাতে বেল্ট, সার্টিফিকেট ও কারাতে প্রদর্শনী অনুষ্ঠিত হরিপুর টেংরিয়ায় রাইস ট্রান্সপ্লান্টার এর মাধ্যমে বোরো ধানের চারা রোপনের কার্যক্রম উদ্বোধন রক্তাক্ত জনপদ খুলনায় আবার ও প্রকাশ্যে গুলিতে যুবদল নেতা নিহত ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব নিলেন অ্যাড. এম এ মজিদ বিরলের পল্লীতে জমি-জমার বিরোধে পাল্টাপাল্টি অভিযোগ সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নেছারাবাদে বন্ধুকে মাথাবিচ্ছিন্ন করে হত্যা গ্রেপ্তার ২

রূপসায় স্বামীর হাত-পা বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ

মোল্লা জাহাঙ্গীর আলম /ভ্রাম্যমাণ প্রতিনিধি // / ১৯১ Time View
Update : মঙ্গলবার, ১০ জুন, ২০২৫

সন্ত্রাসীর সহযোগীকে ধরিয়ে দেওয়াকে কেন্দ্র করে রূপসা উপজেলায় স্বামীর হাত-পা বেঁধে মারধর করে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। ধর্ষণের শিকার গৃহবধূকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে।

ভুক্তভোগীর পরিবারের দাবি শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর সহযোগী মিরাজকে যৌথবাহিনীর হাতে ধরিয়ে দেওয়ার প্রতিশোধ হিসেবে এ ঘটনা ঘটিয়েছে অভিযুক্তরা।

রূপসা থানা পুলিশ জানায়, গতকাল রবিবার মধ্যরাতে নৈহাটী ইউনিয়নের একটি গ্রামের এক যুবককে একই গ্রামের মো. পারভেজ, রাতুল ও মো. মাসুদ রূপসা কলেজের পাশে একটি বাড়িতে আটকে রাখে। তারা তার হাত-পা বেঁধে মারধর করে।

এরপর ওই যুবকের বাড়িতে গিয়ে তার স্ত্রীকে তিনজন ধর্ষণ করে।

পরে সোমবার (৯ জুন) সকালে ওই নারীকে উদ্ধার করে তার স্বামী ও আত্মীয় স্বজনরা খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে।নির্যাতনের শিকার ওই নারীর স্বামীর অভিযোগ, খুলনা নগরীর শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর সহযোগী মিরাজকে যৌথবাহিনীর হাতে ধরিয়ে দেওয়ার প্রতিশোধ হিসেবে ওই তিনজন এ ঘটনা ঘটিয়েছে।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজুর রহমান জানান, ভুক্তভোগীর কাছ থেকে অভিযোগ পেয়েছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/