• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
দেবিদ্বারে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার-ফেস্টুন ছাপানো, প্রেস মালিক গ্রেপ্তার বিরলের কালিয়াগঞ্জে চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজছাত্রীর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় এলিজাবেথকে সংবর্ধনা ও SIP-এর ক্ষুদে গ্র্যাজুয়েটদের নিয়ে বর্ণাঢ্য আয়োজন বিরলে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিচারকের বিরুদ্ধে কুৎসা রটনা; ব্যারিস্টার সারোয়ারকে হাইকোর্টে তলব আমন ধান ৬৫ টাকা ও আতপ চাল ৪৮ টাকা কেজি দরে সংগ্রহের সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভুয়া ওয়ারিশান সনদ নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

ফেনীতে এবি পার্টির ঈদ পুনর্মিলনী; রোডম্যাপের ব‍্যাপারে মিশ্র প্রতিক্রিয়া প্রমাণ করে সরকার এখনো নিরপেক্ষ—মজিবুর রহমান মঞ্জু

মহিউদ্দিন মহি খন্দকার স্টাফ রিপোর্টার (ফেনী) / ২২১ Time View
Update : মঙ্গলবার, ১০ জুন, ২০২৫

আমার বাংলাদেশ (এবি পার্টি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, এই সরকারের প্রধান সমালোচনা হল-রাজনৈতিক দল ও ছাত্রদের মাঝে ঐক্য গড়তে ব্যর্থ হয়েছে। অন্যদিকে, নির্বাচনের সময় ঘোষণায় মিশ্রপ্রতিক্রিয়া প্রমাণ করে সরকার নিরপেক্ষ।

তিনি বলেন, এতদিন আলোচনার বিষয়বস্তু ছিল নির্বাচন আদৌ হবে কিনা কিংবা হলেও সেটা ডিসেম্বর না জুন! এখন সকলের আলোচনা ডিসেম্বর না এপ্রিল! অর্থাৎ যারা এতদিন নির্বাচন হবে কি হবে না তা নিয়ে দোলাচলে ছিল, এখন তাদের আলোচনা নির্দিষ্ট হয়েছে নির্বাচনকালীন সুবিধা-অসুবিধা নিয়ে। এভাবে ধীরে ধীরে তর্ক-বিতর্ক ও অবিশ্বাস কমে আসবে এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠাসহ নতুন বন্দোবস্তের রাজনীতির জন‍্য ঐকমত‍্য প্রতিষ্ঠিত হবে বলে তিনি আশাবাদ ব‍্যক্ত করেন।

সোমবার (৯ জুন) বিকালে রাণিরহাটে ফেনী সদর উপজেলাস্থ কাজীরবাগ ইউনিয়ন এবি পার্টি আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

এবিপার্টি ফেনী জেলার সমাজ কল্যান সম্পাদক এবি সিদ্দিকের সভাপতিত্বে সদর উপজেলার যুগ্ম সদস্য সচিব হাফেজ কামরুল হাছানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন চট্রগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক শাহ আলম বাদল,জেলা আহবায়ক মাষ্টার আহছান উল্যাহ, ভারপ্রাপ্ত সদস্য সচিব নজরুল ইসলাম কামরুল, ফেনী পৌর আহবায়ক আবুল কালাম আজাদ সেলিম, সাবেক যুব নেতা মিজান শাহ আলম, সামছুদ্দিন হায়দার মাখন, বিশিষ্ট লেখক ও গবেষক নোমান সাইফুল্লাহ।

এ সময় উপুস্থিত ছিলেন এবিপার্টি জেলার যুগ্ম আহবায়ক মোতাহের হোসেন বাহার,সাংগঠনিক সম্পাদক শাহাদাত সাজু, কোষাধ্যক্ষ মাষ্টার শাহ আলম শাহীন সুলতানী, দপ্তর সম্পাদক মীর ইকবাল, প্রচার ও মিডিয়া সম্পাদক হাবীব মিয়াজী,সদস্য কাজী জাহাঙ্গীর আলম লিটন, ফখরুল ইসলাম মুরাদ, মাজহারুল ইসলাম জয়, সদর উপজেলার সদস্য সচিব আবু সাইদ খান, যুগ্ম সদস্য সচিব নজরুল ইসলাম সবুজ, এবি যুবপার্টির আহবায়ক শফিউল্যাহ পারভেজ, সদস্য সচিব এসএম ইব্রাহিম সোহাগ, কাজীবাগ ইউনিয়ন আহবায়ক মোহাম্মদ ইলিয়াস, সদস্য সচিব আমান উল্যাহ সোহাগ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/