• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

ঠাকুরগাঁও সীমান্তে নারী- শিশুসহ ৭ জনকে পুশ-ইন

সিরাজুল ইসলাম নিজস্ব প্রতিবেদক ; / ১৮৮ Time View
Update : মঙ্গলবার, ১০ জুন, ২০২৫

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সীমান্ত দিয়ে ভারত থেকে নারী, শিশুসহ ৭ জনকে বাংলাদেশে পুশ-ইন করেছে দেশটির সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)।

মঙ্গলবার (১০ জুন) ভোরে উপজেলার জাবরহাট ইউনিয়নের চান্দুরিয়া সীমান্তের ৩৩৮-এর ৫ এস পিলার এলাকা দিয়ে তাদের বাংলাদেশের অভ্যন্তরে ঢুকিয়ে দেওয়া হয়। 

এ সময় বিজিবি তাদের আটক করে। তারা বর্তমানে চান্দুরিয়া বিজিবি ক্যাম্পে আটক রয়েছেন। আটককৃতদের বাড়ি দিনাজপুর ও কুড়িগ্রাম জেলায়। তারা হলেন, দিনাজপুর জেলার ফুলবাড়ি থানার সুজনেখুটি গ্রামের মৃত মুনিরউদ্দীনের ছেলে মোহাম্মদ আলী (৫৫), মোহাম্মদ আলীর মেয়ে মৌসুমী (৩০), মোহাম্মদ আলীর ছেলে নুরনবী (১৪), মৃত নুরুলের মেয়ে নুর নাহার (৪৫), কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি থানার হাসনাবাদ গ্রামের আবেদ আলীর ছেলে সফিকুল ইসলাম (৩০) সফিকুল ইসলামের মেয়ে সাহিদা (৭) ও সফিকুলের ছেলে মনিরুল (৫)।

চান্দেরহাট বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার রফিকুল ইসলাম মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় মোবাইল ফোনে জানান, বিএসএফের সদস্যরা রাতের আধারে দুইটি পরিবারের ২ নারী, ৩ শিশু ও ২ পুরুষকে বাংলাদেশে পুশ-ইন করে। এ সময় বিজিবি তাদের আটক করে। আটককৃতরা সবাই বাংলাদেশি নাগরিক। তারা এখন ক্যাম্পেই আছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে তাদের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/