• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
দেবিদ্বারে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার-ফেস্টুন ছাপানো, প্রেস মালিক গ্রেপ্তার বিরলের কালিয়াগঞ্জে চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজছাত্রীর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় এলিজাবেথকে সংবর্ধনা ও SIP-এর ক্ষুদে গ্র্যাজুয়েটদের নিয়ে বর্ণাঢ্য আয়োজন বিরলে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিচারকের বিরুদ্ধে কুৎসা রটনা; ব্যারিস্টার সারোয়ারকে হাইকোর্টে তলব আমন ধান ৬৫ টাকা ও আতপ চাল ৪৮ টাকা কেজি দরে সংগ্রহের সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভুয়া ওয়ারিশান সনদ নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

ভিজিডির চাল বিতরণে অনিয়ম: অসহায়রা ফিরলেন খালি হাতে

মোঃ শামীম হোসাইন / ২৩১ Time View
Update : বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার বলদিয়া ইউনিয়নে ভিজিডি কর্মসূচির আওতায় অসহায় ও দরিদ্র মানুষের মাঝে চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৫ জুন) সকাল ১০টায় চাল বিতরণের সময় নির্ধারিত থাকলেও, ইউনিয়ন পরিষদে উপস্থিত অনেক দরিদ্র মানুষ চাল না পেয়ে হতাশ হয়ে ফিরে যান।

জানা যায়, ইউনিয়ন চেয়ারম্যান মো. সাইদুর রহমান পূর্ব নির্ধারিত সময়ে চাল বিতরণ কার্যক্রম শুরু না করায় এবং ইউনিয়নের মেম্বারদের সঙ্গে কোনো রকম সমন্বয় না করায় বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। চাল নিতে আসা নারী-পুরুষদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হয়, কিন্তু নির্দিষ্ট দিকনির্দেশনা ও তদারকির অভাবে অনেকেই নিরাশ হয়ে ফিরে যান।
চাল নিতে আসা একজন অসহায় নারী জানান, “সকালে অনেক দূর থেকে এসেছি, কিন্তু এখন পর্যন্ত কিছু বুঝতে পারছি না, কে দেবে, কখন দেবে। কেউ কিছু বলে না।”

পরিস্থিতি নিয়ে একাধিকবার চেয়ারম্যান মো. সাইদুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি পরিষদে উপস্থিত হননি। পরে মুঠোফোনে তিনি জানান, “দলীয় লোকজনদের সাথে সমন্বয় করতে পারি নাই, তাঁদের সাথে সমন্বয় করে পরে চাল দিব।”

অপরদিকে, ইউনিয়নের ওয়ার্ড মেম্বাররা চাল বিতরণের এই অনিয়ম ও বিশৃঙ্খলার বিষয়টি নেছারাবাদ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জাহিদুল ইসলামকে অবহিত করলে, তিনি তাৎক্ষণিক হস্তক্ষেপ করেন। ইউএনও মহোদয় চাল বিতরণ স্থগিতের নির্দেশ দেন এবং বলেন, প্রকৃত দরিদ্রদের চিহ্নিত করে পরবর্তীতে সঠিক প্রক্রিয়ায় চাল বিতরণ করতে হবে।

এ বিষয়ে স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকার দরিদ্রদের সহায়তা দিতে যে ভিজিডি কর্মসূচি চালু করেছে, তা যদি সঠিকভাবে বাস্তবায়ন না হয়, তবে প্রকৃত অসহায় মানুষরা বারবার বঞ্চিত হবে।

এদিকে, ইউনিয়নের কয়েকজন মেম্বার দাবি করেন, তারা আগে থেকে কোনো তথ্য না পাওয়ায় অংশগ্রহণ করতে পারেননি। অথচ চাল বিতরণ কার্যক্রমের পূর্বে মেম্বারদের সঙ্গে আলোচনা করা উচিত ছিল, যাতে তালিকা অনুযায়ী সুষ্ঠুভাবে চাল বিতরণ সম্ভব হতো।

স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে আজকের বিতরণ স্থগিত হলেও, আগামীতে স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রক্রিয়ায় সহায়তা কার্যক্রম পরিচালনার দাবি জানিয়েছেন ইউনিয়নের সাধারণ মানুষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/