• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

হরিপুরে সড়ক দুর্ঘটনায় নিহত -১

সিরাজুল ইসলাম নিজস্ব প্রতিবেদক ; / ১৮০ Time View
Update : সোমবার, ২ জুন, ২০২৫

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ডাঙ্গীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শরিফ হাসান নামে এক শিক্ষক অদ্য ২ই জুন সোমবার মহেন্দ্র গাড়ির সাথে সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছে বলে জানা গেছে স্হানীয় সুত্রে জানা যায় মৃত শরিফ হাসান সকালে বনগাঁও বাড়ি থেকে বের হয়ে কর্মস্থলে আসার সময় বেলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংলগ্ন রাস্তায় বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতিতে ইট বাহী মহেন্দ্র গাড়িকে সাইড দিতে গিয়ে, ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই মারা যায়।
জানা যায় নিহত শরিফ হাসান বনগাঁও উচ্চ বিদ্যালয়ের শিক্ষক অবঃ ,ওয়াইজুল ইসলামের ছেলে।তিনি ডাঙ্গীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মো,শরীফ হাসান গত ১-২-২০২৩ ই চাকুরিতে প্রথম যোগদান করেন।শরিফ হাসান , এক সন্তানের জনক ছিলেন। এই দূর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে।এই দূঘটনার সংবাদ পেয়ে ডাঙ্গীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকর্মীরা ছুটে যান ঘটনা স্হলে নিহতের পরিবারের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখেন। ঘাতক পালিয়ে যাওয়ার সময় মহেন্দ্র গাড়ি ও চালাককে জনতা আটক করে।

দ্রুত হরিপুর থানায় সংবাদ দেয়,পরবর্তীতে হরিপুর থানা পুলিশের অফিসার ইনচার্জ মো:জাকারিয়া মন্ডল দ্রুত ফোর্স ঘটনা স্হলে পৌঁছান, যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের টিম ও পৌঁছায় ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধারের জন্য কার্যক্রম শুরু করে,আইনী কার্যক্রম প্রকৃিয়াধীন।
প্রধান শিক্ষক, ডাঙ্গীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিনি জানান, আজ বিদ্যালয়ে গ্রীষ্মকাল ও ঈদুল আজহা উপলক্ষে ছুটি হবে। ছাত্রছাত্রীদের উৎসাহে স্কুলে বনভোজনের আয়োজন ছিলো। এই আনন্দের দিনে সকল ছাত্রছাত্রীদের কাঁদিয়ে তিনি চলে গেলেন। তিনি অসাধারণ উদীয়মান তরুণ মেধাবী শিক্ষক একজন ছিলেন । শেষ কর্মদিবসে বনভোজনের আসলো না, আমাদের মাঝ থেকে আমরা একজন ভালো মানুষকে হারালাম ।বর্তমানে এলাকা সহ পরিবারটিতে শোকের মাতম বইছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/