• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

ভাটই পশুর হাটে পুলিশের প্রচারণা, নিরাপত্তা জোরদার ও যানজটমুক্ত সড়কে স্বস্তি

আবু বক্কর সিদ্দিক, ঝিনাইদহ থেকে: / ১৪২ Time View
Update : রবিবার, ১ জুন, ২০২৫

কোরবানির ঈদকে সামনে রেখে ঝিনাইদহ জেলার মহাসড়কঘেঁষা পশুর হাটগুলোতে নিরাপত্তা জোরদার এবং যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে লিফলেট বিতরণ ও সচেতনতামূলক কর্মসূচি পরিচালনা করেছে জেলা পুলিশ ও হাইওয়ে পুলিশ। এতে সহযোগিতা করেছে হাট পরিচালনা কমিটিও।

রবিবার (১ জুন) দুপুরে শৈলকুপা উপজেলার দুধসর ইউনিয়নের ভাটই পশুর হাটে এই কার্যক্রম চালানো হয়। হাটে আগত দূরপাল্লার যানবাহনের চালক, যাত্রী ও পশু ক্রেতা-বিক্রেতাদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করে পুলিশ। একইসঙ্গে জননিরাপত্তা সংক্রান্ত বার্তা সরাসরি পৌঁছে দেওয়া হয়।

ব্যবসায়ী ও সাধারণ মানুষ পুলিশের এমন উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন। হাটে আসা একাধিক পশু ব্যবসায়ী জানান, পুলিশের সক্রিয় উপস্থিতি ও প্রতারক চক্র নিয়ন্ত্রণে থাকায় হাটে নিরাপদ পরিবেশ বজায় রয়েছে।

পশু বিক্রেতা আলাল উদ্দিন বলেন, “প্রতিবছর নানা প্রতারণার আশঙ্কা নিয়ে হাটে আসতাম। এবার পুলিশ যে নিরাপত্তা দিচ্ছে, তা আমাদের অনেকটা নির্ভার করেছে। স্বাচ্ছন্দ্যে কেনাবেচা করছি।”

দূরপাল্লার পরিবহন চালক শরিফুল ইসলাম জানান, “মহাসড়কের পাশে হাট বসার কারণে প্রতিবছর যানজট লেগে থাকত। এবার হাইওয়ে পুলিশের তৎপরতায় রাস্তা একেবারেই স্বাভাবিক।”

হাট পরিচালনা কমিটির পরিচালক রবিউল ইসলাম বলেন, “গত কয়েক বছরের তুলনায় এবার নিরাপত্তা ও সড়ক ব্যবস্থাপনা অনেক উন্নত। পুলিশের সহায়তা ব্যতিক্রমধর্মী ও প্রশংসনীয়।”

আরাপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মৃত্যুঞ্জয় জানান, “পুলিশ সুপারের নির্দেশনায় ঈদ উপলক্ষে হাটগুলোতে প্রতারক চক্র ও মলম পার্টি প্রতিরোধে এই প্রচারণা ও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মানুষের যেন নির্বিঘ্নে ও নিরাপদে পশু কেনাবেচা করতে পারে, সেটিই আমাদের মূল লক্ষ্য।”

এমন উদ্যোগে পশুর হাট ঘিরে সাধারণ মানুষ যেমন আশ্বস্ত, তেমনি মহাসড়কে যান চলাচলে স্বস্তি ফিরেছে – বলছেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/