• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

ভারী বর্ষণে তিন উপজেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

মোঃ কামরুল হাসান লিটন : স্টাফ রিপোর্টার (ময়মনসিংহ) : / ২৪০ Time View
Update : শনিবার, ৩১ মে, ২০২৫

ময়মনসিংহের তারাকান্দা, পূর্বধলা ও গৌরীপুর উপজেলার মানুষের চলাচলের অন্যতম প্রধান রুট তারাকান্দা-শ্যামগঞ্জ আঞ্চলিক সড়ক। এই সড়কের চংনাপাড়া ও রায়জান বাজারের মধ্যবর্তী স্থানে অবস্থিত সেতুর বিকল্প ডাইভারশনটি টানা বর্ষণে ধসে পড়ায় তিন উপজেলার হাজারো মানুষ পড়েছেন চরম ভোগান্তিতে।
জানা গেছে, চংনাপাড়া বাজারের পাশে একটি নতুন সেতু নির্মাণাধীন রয়েছে। মূল সেতুর কাজ চলমান থাকায় যানবাহন ও সাধারণ মানুষের চলাচলের জন্য বিকল্প একটি ডাইভারশন সড়ক তৈরি করা হয়েছিল। কিন্তু সাম্প্রতিক ভারী বর্ষণে সেই ডাইভারশনটি সম্পূর্ণভাবে ধসে পড়েছে। ফলে ঈদের আগমুহূর্তে ঘরমুখো মানুষ ও প্রতিদিনের যাত্রীরা পড়েছেন সীমাহীন দুর্দশায়।
বহেড়াকান্দি গালাগাঁও ইউনিয়নের বাসিন্দা আতিকুল ইসলাম বলেন, “এই রাস্তা দিয়ে প্রতিদিন আমরা পূর্বধলা ও গৌরীপুরসহ আশপাশের সাত-আটটি উপজেলার সঙ্গে যাতায়াত করি। এখন সড়কটি সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে গেছে। জরুরি ভিত্তিতে সংস্কার না হলে সাধারণ মানুষের চলাচল একপ্রকার অসম্ভব হয়ে পড়বে।”
তিনি আরও জানান, হাজীগঞ্জ, আশ্বিয়া, অনন্তপুর, ভেরুয়া, হরিয়াতলা, হারিভাঙ্গা, রাজধারিকেল, কামারগাঁও, ওয়াই ও গোবিন্দখিলা এলাকার মানুষ এই সড়কের ওপর নির্ভরশীল। শিক্ষার্থী, রোগী, কৃষক ও শ্রমজীবী মানুষের জন্য এই দুর্ভোগ আরও করুণ হয়ে দাঁড়িয়েছে।
এলাকাবাসীর অভিযোগ, প্রতি বছর বর্ষা মৌসুমে একই দৃশ্যের পুনরাবৃত্তি ঘটছে। নির্মাণকাজের ধীরগতি ও অস্থায়ী ডাইভারশন ব্যবস্থার অপ্রতুলতা নিয়মিত ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। তারা দ্রুত সেতুর নির্মাণ কাজ শেষ করার পাশাপাশি অবিলম্বে বিকল্প রাস্তাটি মেরামতের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/