• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

শার্শার পাঁচভূলোট সিমান্তে মাটির নিচ থেকে অস্ত্র উদ্ধার, আটক – ২

যশোর জেলা প্রতিনিধিঃ মোঃ মানিক হোসেন / ১৫১ Time View
Update : শুক্রবার, ৩০ মে, ২০২৫

যশোরের শার্শা পাঁচভূলোট সিমান্ত থেকে ২ টি নাইম এমএম পিস্তল ২টি খালি ম্যাগজিন ও ২টি মোবাইলসহ দুই অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।

বৃহস্পতিবার (২৯ মে) রাত ৮টার সময় বিজিবির অভিযানে অস্ত্রসহ দুইজনকে আটক করা হয়।

আটক আসামী হলেন, শার্শা থানার পাঁচভূলোট গ্রামের মৃত ইমামের ছেলে আব্দুল মজিত (৪৮) ও রবিউল সরদারের ছেলে ইচ্ছা সর্দার (৫০)।

খুলনা ২১, বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার জানান,গোপন সংবাদ এর ভিত্তিতে জানতে পারি যে পাঁচভূলোট বিওপি’র সীমান্ত এলাকায় বসবাসকারী বেসামরিক ব্যক্তির বাড়িতে অবৈধ অস্ত্র রক্ষিত আছে।

উক্ত সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়ন উপ-অধিনায়ক এবং ভারপ্রাপ্ত কোয়ার্টার মাষ্টার এর নেতৃত্বে পাঁচভূলোট বিওপি’র টহল দল পাঁচভূলোট সর্দারপাড়া নামক স্থানে বসবাসকারী আব্দুল মজিদ এর বাড়িতে অভিযান পরিচালনা করে সন্দেহভাজন হিসেবে তাকে আটক করে।

আটককৃত ব্যক্তির স্বীকারোক্তি অনুযায়ী তার বাড়ির আঙ্গিনায় মাটির নিচ হতে পলিথিন দিয়ে মোড়ানো অভিনব কায়দায় লুকায়িত ১ টি ৯ এমএম পিস্তল (ইউএসএ) ১ টি ম্যাগাজিনসহ উদ্ধার করা হয়।

পরবর্তীতে আব্দুল মজিদের দেয়া তথ্যের ভিত্তিতে তৎক্ষনাত একই গ্রামের বাসিন্দা ইছা সর্দারের এর বাড়িতে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয় এবং তার গোয়াল ঘরের পার্শ্ব হতে আরও ১ টি ৯ এমএম পিস্তল (ইউএসএ) ১ টি ম্যাগাজিনসহ সর্বমোট ২ টি পিস্তল ও ২ টি খালী ম্যাগাজিন উদ্ধার করা হয়।

বিজিবি অধিনায়ক আরও জানান যে, দেশের সীমান্ত এলাকায় অস্ত্র ও মাদকসহ যে কোন ধরণের চোরাচালান বন্ধে বিজিবি’র এ ধরণের অভিযান অব্যাহত থাকবে ৷


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/