• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

পিরোজপুরে জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী পালিত

মোঃ শামীম হোসাইন / ১৮৭ Time View
Update : শুক্রবার, ৩০ মে, ২০২৫

পিরোজপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে শোক র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে জেলা বিএনপির আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ থেকে একটি শোক র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমি মিলনায়তনে গিয়ে শেষ হয়।

পরে মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন এবং সঞ্চালনায় ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু।

আলোচনা সভায় বক্তব্য রাখেন— জেলা বিএনপির সিনিয়র সদস্য অ্যাডভোকেট আবুল কালাম আকন, সদস্য মহিউদ্দিন মল্লিক নাসির, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সালাম বাতেন, সদস্য আহসানুল কবির লীন, পৌর বিএনপির আহ্বায়ক শেখ শহিদুল্লাহ শহিদ, সদস্য সচিব ছরোয়ার হোসেন হাওলাদার, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আফজাল হোসেন টিপু, যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক কামরুজ্জামান তুষার, সদস্য সচিব এমদাদুল হক মাসুদ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনিরুজ্জামান মনি, সদস্য সচিব মো. তৌহিদুল ইসলাম, মহিলা দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রহিমা আক্তার হাসি, মৎস্যজীবী দলের সভাপতি তারিকুল ইসলাম নজিবুল, এবং ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন কুমার প্রমুখ।

বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেশপ্রেম, গণতন্ত্র প্রতিষ্ঠায় অবদান এবং তাঁর রাজনৈতিক দর্শনের বিভিন্ন দিক তুলে ধরেন। তাঁরা তাঁর আদর্শে অনুপ্রাণিত হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/