• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
দেবিদ্বারে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার-ফেস্টুন ছাপানো, প্রেস মালিক গ্রেপ্তার বিরলের কালিয়াগঞ্জে চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজছাত্রীর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় এলিজাবেথকে সংবর্ধনা ও SIP-এর ক্ষুদে গ্র্যাজুয়েটদের নিয়ে বর্ণাঢ্য আয়োজন বিরলে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিচারকের বিরুদ্ধে কুৎসা রটনা; ব্যারিস্টার সারোয়ারকে হাইকোর্টে তলব আমন ধান ৬৫ টাকা ও আতপ চাল ৪৮ টাকা কেজি দরে সংগ্রহের সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভুয়া ওয়ারিশান সনদ নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

পিরোজপুরে মাত্র ১২০ টাকায় পুলিশের কনস্টেবল চাকরি পেলেন ১৫ জন

মোঃ শামীম হোসাইন / ২৬৯ Time View
Update : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫

মেধা ও যোগ্যতার ভিত্তিতে পিরোজপুরে মাত্র ১২০ টাকার সরকারি ফি দিয়ে পুলিশ কনস্টেবল পদে চাকরি পেয়েছেন ১৫ জন প্রার্থী।
বৃহস্পতিবার সকালে পিরোজপুর জেলা পুলিশ লাইন্সের ড্রিল সেডে পুলিশ কনস্টেবল রিক্রুটমেন্ট-২০২৫ এর ফলাফল ঘোষণা করেন জেলা পুলিশ সুপার ও টিআরসি (ট্রেইনি রিক্রুট কনস্টেবল) নিয়োগ বোর্ডের সভাপতি খাঁন মুহাম্মদ আবু নাসের।

ফলাফল ঘোষণার সময় নিয়োগপ্রাপ্ত প্রার্থীরা ও তাদের অভিভাবকরা আবেগাপ্লুত হয়ে পড়েন। কোনো ঘুষ, তদবির বা হয়রানি ছাড়াই সৎ ও স্বচ্ছ পদ্ধতিতে চাকরি পাওয়ায় তাঁরা জেলা পুলিশ সুপার ও নিয়োগ কমিটির প্রতি কৃতজ্ঞতা জানান।
নিয়োগ প্রাপ্তদের ফুল দিয়ে ও মিষ্টিমুখ করিয়ে শুভেচ্ছা জানানো হয়। সকলের প্রশংসায় উঠে আসে, কেবলমাত্র মেধা ও যোগ্যতার ভিত্তিতে স্বচ্ছ প্রক্রিয়ায় এই নিয়োগ সম্পন্ন হয়েছে।

পিরোজপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা, নবনিযুক্ত কনস্টেবল মো. শিহাব উদ্দিন সিকদার বলেন, “চাকরির আশায় প্রথমে অনলাইনে আবেদন করি। এরপর মাঠে এসে শারীরিক, লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশ নিই এবং ভালোভাবে উত্তীর্ণ হই। কারও সঙ্গে কোনো যোগাযোগ করিনি। আমার কাছে এ চাকরিটা এখনও স্বপ্নের মতো লাগছে।”

শিহাব উদ্দিনের মা বলেন, “মাত্র ১২০ টাকায় আবেদন করে আমার ছেলের চাকরি হয়েছে। কোনো ঘুষ বা তদবির লাগেনি। আমরা খুব খুশি।”
জেলা পুলিশ সুপার খান মুহাম্মদ আবু নাসের বলেন, “এই নিয়োগ সম্পূর্ণ স্বচ্ছতা, যোগ্যতা ও দুর্নীতিমুক্ত পরিবেশে সম্পন্ন হয়েছে। কোনো ধরনের অবৈধ লেনদেন বা স্বজনপ্রীতির সুযোগ এখানে ছিল না।”

জেলা পুলিশ সুপার খান মুহাম্মদ আবু নাসের বলেন, “এই নিয়োগ সম্পূর্ণ স্বচ্ছতা, যোগ্যতা ও দুর্নীতিমুক্ত পরিবেশে সম্পন্ন হয়েছে। কোনো ধরনের অবৈধ লেনদেন বা স্বজনপ্রীতির সুযোগ এখানে ছিল না।”

অনুষ্ঠানে টিআরসি নিয়োগ বোর্ডের সদস্য হিসেবে আরও উপস্থিত ছিলেন বরগুনা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আবদুল হালিম, গৌরনদী সার্কেল (বরিশাল) এর অতিরিক্ত পুলিশ সুপার মোসা. শারমিন সুলতানা রাখী, এবং জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। এই সুষ্ঠু ও স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া সাধারণ মানুষের আস্থার জায়গা আরও শক্তিশালী করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/