• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
দেবিদ্বারে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার-ফেস্টুন ছাপানো, প্রেস মালিক গ্রেপ্তার বিরলের কালিয়াগঞ্জে চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজছাত্রীর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় এলিজাবেথকে সংবর্ধনা ও SIP-এর ক্ষুদে গ্র্যাজুয়েটদের নিয়ে বর্ণাঢ্য আয়োজন বিরলে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিচারকের বিরুদ্ধে কুৎসা রটনা; ব্যারিস্টার সারোয়ারকে হাইকোর্টে তলব আমন ধান ৬৫ টাকা ও আতপ চাল ৪৮ টাকা কেজি দরে সংগ্রহের সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভুয়া ওয়ারিশান সনদ নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

‎হরিপুরে জিংক সমৃদ্ধ ব্রি ধান-১০২ শীর্ষক কৃষকের মাঠ দিবস অনুষ্ঠিত

‎সিরাজুল ইসলাম নিজস্ব প্রতিবেদকঃ / ১৮৮ Time View
Update : বুধবার, ২৮ মে, ২০২৫

‎জিংক ধানের চাষ বৃদ্ধি, মানবদেহে এর উপকারিতা ও জিংক এর ঘাটতি পুরণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ের হরিপুরে জিংক সমৃদ্ধ ব্রি ধান ১০২ শীর্ষক কৃষকের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
‎
‎বুধবার (২৮ মে) দুপুরে উপজেলার ডাঙ্গীপাড়া ইউনিয়নের কান্ধাল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মো. মশিউর রহমান রয়েল এর সভাপতিত্বে আন্তর্জাতিক খাদ্যনীতি গবেষণা ইনস্টিটিউট (IFPRI) হারভেস্ট প্লাস প্রোগ্রাম এর রিঅ্যাক্টস- ইন প্রকল্পের আয়োজনে কৃষকদের নিয়ে এই মাঠ দিবস ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
‎
‎এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এডিডি আলী উদ্দীন শেখ,রিএক্টস-ইন প্রজেক্টের ম্যানেজার মজিবর রহমান, উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার মানশ কুমার রায় হরিপুর -ঠাকুরগাঁও,
‎, SAAO মো. মোবাশ্বেরুল ইসলাম (মোবাশ্বের), রিএক্টস-ইন প্রজেক্টের টেকনিক্যাল অফিসার মোজাম্মেল শেখসহ এলাকার প্রায় ১৩০ জন কৃষক-কৃষাণী ও জনসাধারণ উপস্থিত ছিলেন।
‎
‎মাঠ দিবস ও আলোচনা সভায়, কৃষকদের জিংক ধান চাষে উদ্বুদ্ধ করতে অতিথিরা মানবদেহে জিংক এর গুরুত্ব, ব্রি ধান ১০২ উৎপাদন প্রক্রিয়া, ফলন, কৃষকদের প্রযুক্তি বিস্তার, রোগ বালাইসহ নানা দিক তুলে ধরেন এবং মানুষের দেহে জিংকের ঘাটতি পুরণে কৃষকদের বেশি করে জিংক সমৃদ্ধ ধান চাষ ও এ ধানের চালের ভাত খাওয়ার পরামর্শ প্রদান ছাড়াও জিংক সমৃদ্ধ ধানের উৎপাদন নিশ্চিত করতে ও কৃষক পর্যায়ে মান সম্পূর্ন ধানের বীজ সরবরাহ এবং উৎপাদিত ধান সংগ্রহ করে মিলারের মাধ্যমে চাল স্থানীয় বাজারে সহজলভ্য করার জন্য ইএসডিও এবং হারভেষ্টপ্লাসের সদস্যরা কাজ করে যাচ্ছেন বলে জানান তারা।
‎
‎রিএক্টস-ইন প্রকল্পটি কানাডা সরকারের অর্থায়নে, ওয়ার্ল্ড ভিশন, হারভেস্টপ্লাস, নিউট্রিশন ইন্টারন্যাশনাল এবং ম্যাক গ্রিল বিশ্ববিদ্যালয় কনসোর্টিয়াম এর মাধ্যমে অন্যান্য তিনটি দেশের মতো বাংলাদেশের ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলায় বাস্তবায়িত হচ্ছে। এই প্রকল্পের হারভেস্টপ্লাসের কার্যক্রম গুলি আরডিআরএস বাংলাদেশ ও ইএসডিও এর মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে বলে জানান প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠানের কর্মকর্তারা।
‎
‎তারা আরও জানান, হারভেস্টপ্লাস ভিটামিন ও খনিজ সমৃদ্ধ বায়োফোর্টিফাইড খাদ্যশস্যেও বিকাশ ও প্রচার করে এবং বায়োফরটিফিকেশন প্রমাণ ও প্রযুক্তিতে বিশ্বব্যাপী নেতৃত্ব প্রদান করে পুষ্টি এবং জনস্বার্থের ও উন্নতি করে। হারভেস্ট প্লাস বাংলাদেশে জিংক ধান, জিংক গম এবং জিংক ও আয়রন মসুর ডালের সম্প্রসারণ এবং অভিযোজনে কাজ করছে বলেও জানান তারা।
‎


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/